চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুক্রবার প্রেক্ষাগৃহে ইয়াশ-পরীর মুখোমুখি বাপ্পী-মাহি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২০ অপরাহ্ন ০২, এপ্রিল ২০১৮
বিনোদন
A A

আসছে ৬ এপ্রিল মুক্তি পাচ্ছে নবাগত ইয়াশ রোহান ও চিত্রনায়িকা পরীমনি অভিনীত গিয়াসউদ্দিন সেলিমের ছবি ‘স্বপ্নজাল’। এদিন ছবিটি মুক্তির লক্ষ্যে গেল মাস থেকেই প্রচারণায় নেমেছে গোটা টিম। পরশুদিন পর্যন্ত একমাত্র ছবি হিসেবেই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিলো ছবিটির। কিন্তু এবার হঠাৎ শোনা গেল, এদিন প্রেক্ষাগৃহে ইয়াশ-পরীর মুখোমুখি হচ্ছে বাপ্পী-মাহি!

গতকাল (১ এপ্রিল) সেন্সর ছাড়পত্র পেয়েছে বাপ্পী চৌধুরী ও মাহিয়া মাহি অভিনীত ‘পলকে পলকে তোমাকে চাই’ ছবি। আজ (সোমবার) ছবির পরিচালক শাহনেওয়াজ শানু চ্যানেল আই অনলাইনকে জানালেন, আগামী শুক্রবার ৬ এপ্রিল মুক্তি দেয়া হবে ছবিটি। তিনি বলেন, ২৭ মার্চ সেন্সর ছাড়পত্র পাওয়া কথা ছিল। কিন্তু অনিবার্য কারণে তা সম্ভব হয়নি।

পরিচালক বলেন, প্রযোজক ও সংশ্লিষ্ট আজ সকলে আলোচনা করে ৬ এপ্রিল মুক্তির তারিখ নির্ধারণ করেছি। যদিও হাতে সময় খুব কম তবুও এরচেয়ে আর ভালো তারিখ দুই-তিন মাসের মধ্যে দেখছি না।

কম সময়ের মধ্যে মুক্তির তারিখ ঘোষণা দেওয়া প্রসঙ্গে মাটির পিঞ্জিরা ছবির এই নির্মাতা বলেন, পরপর বেশকিছু মুক্তির ভালো তারিখ অন্য ছবির দখলে। আর ঈদেও আমরা ছবি মুক্তি দিতে চাচ্ছি না। তাই এই তারিখটিই আমাদের কাছে যথাযথ মনে হয়েছে। আশা করছি একসঙ্গে ৭০-৮০টি প্রেক্ষাগৃহে ‘পলকে পলকে তোমাকে চাই’ মুক্তি দিতে পারবো।

‘পলকে পলকে তোমাকে চাই’ ছবিতে বাপ্পী-মাহি ছাড়াও আরো অভিনয় করেছেন মিশা সওদাগর, জারা, আহমেদ শরীফ, শিবা শানু প্রমুখ। রোমান্টিক-অ্যাকশন ঘরানায় নির্মিতব্য ছবিটি প্রযোজনা করছে ফোর সিজন ফিল্মস। ‘পলকে পলকে তোমাকে চাই’ ছবিতে মাহির চরিত্রের নাম থাকছে বন্যা। একজন সুপার মডেলের উত্থান-পতনের পাশাপাশি এ ছবিতে একটি পরিবারের গল্প থাকবে। এরমধ্যেই মাহির জীবনে এন্ট্রি নেবেন বাপ্পী।

২০১৬ সালের জানুয়ারিতে ছবিটির শুটিং শুরু হয়। শুরুতে এর নায়িকা ছিলেন পরীমনি। পরবর্তীতে তার জায়গায় স্থলাভিষিক্ত হন মাহিয়া মাহি। ছবিটিতে তাকে একজন মডেলের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। মাহির বিপরীতে এতে অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী।

Jui  Banner Campaign
ট্যাগ: আহমেদ শরীফজারাবাপ্পীমাহিমিশা সওদাগরলিড বিনোদনশিবা শানু
শেয়ারTweetPin2

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পাবনায় পুরাতন মামলায় গ্রেপ্তার এনসিপির যুবসংগঠন নেতা আসাদুল্লাহ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

মার্করাম ঝড়ে কিউইদের হারিয়ে টানা তিন ম্যাচে অপরাজেয় প্রোটিয়ারা

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন ১৭ ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

বিশ্বকাপে হাত মেলাবে ভারত-পাকিস্তান? যা বলছেন দুই অধিনায়ক

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT