আইপিএলে মুস্তাফিজের দল সানরাইজার্স হায়দরাবাদই এখন পয়েন্ট টেবিলের শীর্ষে।
ধোনির রাইজিং পুনে সুপারজায়ান্টসকে ৪ রানে হারিয়ে সপ্তম জয় তুলে নিয়েছে
তারা। তবে এ ম্যাচে উইকেটশূন্য বাংলাদেশী পেস সেনসেশন কাটার মাস্টার, নিজের চার ওভারে ২৬ রান দিলেও উইকেটের দেখা পাননি ফিজ।
হায়দরাবাদের দেওয়া ১৩৮ রানরে লক্ষ্যে ব্যাট করতে নেমে শূন্য রানেই উইকেট হারায় পুনে। ভুবেনশ্বর কুমারের বলে রাহানে প্যাভিলনে ফেরেন। দলীয় ১৯ রানে রান আউটর ফাঁদে পড়েন উসমান খাজা। এরপর পুনের হাল ধরেন জর্জ বেইলি ও অশ্বিন।
তবে হায়দরাবাদের মারাত্মক বোলিংয়ে তারা বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেনি। দলীয় ৬৮ রানে বেইলী (৩৪) ও ৭৮ রানে অশ্বিন (২৯) রানে প্যাভিলনে ফেরেন।
এরপরেই আশীষ নেহেরার বলে দলীয় ৮৬ রানে সাজঘরে ফিরে যান তিওয়ারি (৯)।
হায়দরাবাদের গলায় কাটা বিঁধে থাকার মতো অবস্থা ছিল তখন, কারণ ব্যাটিংয়ে ছিল মহেন্দ্র সিং ধোনি ও থিসারা পেরেরা। শেষ দুই ওভারে পুনের ২২ রান দরকার ছিল। উনিশতম ওভারে মুস্তাফিজ বোলিংয়ে এসে অসাধারণ নৈপুণ্যে মাত্র আট রান দেন।
শেষ ওভারে ১৪ রান দরকার থাকলেও নেহেরার ওভারে মাত্র নয় রান সংগ্রহ করতে পারে পুনে। উল্টো ওই ওভারে দারুন বোলিংয়ে প্রথমে ধোনিকে রান আউট ও শেষ বলে জামপাকে আউট করেন নেহেরা।
২৯ রানে ৩ উইকেট নিয়ে শেষ ওভারে মুস্তাফিজদের জয়ের নায়ক পেসার আশিষ নেহরা।
এরআগে টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ১৩৭ রান করে সানরাইজার্স হায়দরাবাদ। বিশাখাপত্তনমের রাজশেখর রেড্ডি ক্রিকেট স্টেডিয়ামে ওপেনিং জুটিতে বেশিদূর এগোতে পারেনি হায়দরাবাদ। 
দলীয় ১৮ রানে ওয়ার্নার (১১) আরপি সিংয়ের বলে আউট হয়ে যান। পুনের নিয়ন্ত্রিত বোলিংয়ের পরেও শিখর ধাওয়ান (৩৩), কেন উইলিয়ামসন (৩১) ও যুবরাজ সিংয়ের (২৩) রানের কল্যাণে শেষ পর্যন্ত ১৩৭ রান করে হায়দরাবাদ।
পুনের বোলারদের মধ্যে অ্যাডাম জামপা ছয়টি উইকেট নেন।










