চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শীর্ষস্থানীয় ই-কমার্স প্রতিষ্ঠানগুলোকে মান ধরে রাখার পরামর্শ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৯ অপরাহ্ণ ২১, অক্টোবর ২০২১
অর্থনীতি
A A

দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্রতিষ্ঠানগুলোকে মান ধরে রাখার ব্যাপারে সচেষ্ট থাকার পরামর্শ দিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) বাবুল কুমার সাহা।

তিনি বলেছেন, যেসব প্রতিষ্ঠানগুলো ভোক্তাদের গুণগত মানের পণ্য সেবা দিয়ে যাচ্ছে, তারা ভালো প্রতিক্রিয়া পাচ্ছে।

বৃহস্পতিবার ২১ অক্টোবর বিকালে সংস্থার অফিসে অনলাইন সার্ভিস দেওয়া প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সচেতনতামূলক মতবিনিময় সভায় তিনি এ পরামর্শ দেন।

বাবুল কুমার সাহা বলেন, আমাদের কাছে সব মিলিয়ে প্রায় ২২ হাজার অভিযোগ রয়েছে। তবে অনলাইনভিত্তিক শপগুলোর দু’ একটা বাদে অভিযোগ খুব একটা বেশি না। তবে আমরা শুধু ভোক্তাদের দেখি না ব্যবসায়ীদের স্বার্থও রক্ষা করি।

মহাপরিচালক ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, আমরা আইন প্রয়োগ করতে চাই না। আমরা চাই ভোক্তা ও ব্যবসায়ীরা নিজেদের সমস্যা সমঝোতার মাধ্যমে সমাধান করেন।

দেশের ই-কমার্সের ভবিষ্যৎ সম্পর্কে জানতে চাইলে বাবুল কুমার সাহা বলেন, মানুষ এখন অনলাইনে কিনতে আগ্রহী। তারা এখন অনলাইনকে বিশ্বাস করতে চায়। তাই কেউ যেন প্রতারিত না হয়, সে ব্যাপারে তারা সদা তৎপর।

Reneta

মতবিনিময় সভায় অংশ নেন বাংলাদেশের সিএমএসএমই সেক্টরের সবচেয়ে বড় অনলাইন প্লাটফর্ম ঐক্যডটকমডটবিডি’র পরিচালনা পর্ষদ ও সদস্যরা।

অন্যান্য শীর্ষস্থানীয় ই-কমার্স প্রতিষ্ঠানের মধ্যে ছিলেন, ছিলো চালডাল.কম, দারাজ, ফুড পান্ডা, আলেশা মার্ট, আজকের শপ সহ অন্যরা।

সভায় অংশগ্রহণকারী সকল ই-কমার্স প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ভবিষ্যতে ভোক্তা অধিকার নিয়ে আরও সচেতন ও দৃঢ় প্রত্যয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

মতবিনিময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (উপ-সচিব) মঞ্জুর মোহাম্মদ শাহারিয়ার, উপ পরিচালক আফরোজা রহমান, সহকারী পরিচালক শাহানাজ সুলতানা, সহকারী পরিচালক প্রণব কুমার প্রামাণিক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভোক্তা অধিকার
শেয়ারTweetPin

সর্বশেষ

ঘটনাবহুল খেলায় আর্জেন্টিনা জিতলো

জুলাই ৮, ২০২৬

এভাবেও ফিরে আসা যায়, এভাবেই ফিরে আসে চ্যাম্পিয়ন

জুলাই ৮, ২০২৬

দেশেজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের বিজয়োল্লাস, ঢাক-ঢোল-ভুভুজেলা বাজিয়ে বিজয় মিছিল

জুলাই ৮, ২০২৬

১৪ মিনিটের ঝড়, প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে কোয়ার্টারে আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

চট্টগ্রাম ও রাঙামাটির আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT