মাল্টিমিডিয়া

শীত তবু ভয়ংকর সুন্দর

শীত তবু ভয়ংকর সুন্দর

ভয়ানক শীতে কাঁপছে সারাদেশ। ক’দিন আগেই বাংলাদেশের ইতিহাসে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২.৬ ডিগ্রি সেলসিয়াস উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। হিমালয় থেকে তুলনামূলক কাছে বলে উত্তরবঙ্গে শীতের প্রকোপটা বেশি অনুভূত হয়। সাথে আছে শীতের কষ্ট। তবুও এ ঋতু প্রকৃতিকে দেয় ভিন্ন এক সৌন্দর্য।

দেখুন চ্যানেল আই অনলাইনের ক্যামেরায় শীতের প্রকৃতি ও মানুষের দৃশ্যগল্প:

শীত তাড়াতে আগুন তাপিয়ে বেঁচে থাকা
কুয়াশা ভেদ করে যদি দেখা মেলে সূর্যের, তবে মিষ্টি রোদ পোহাতে বসে যাওয়া ছাড়া আর কীইবা করার থাকে মানুষের!
নাম তামজীদ হাসান, জীবনের প্রথম শীতকাল।
আগুন ফুরিয়ে গেছে, তারপরও উষ্ণতার খোঁজ দুই বোনের
গরুর গায়ে চটের ছালা। গবাদিপশুর শীতবস্ত্র।
শীত মানেই খেজুরের রস, টুপটাপ জমিয়ে তোলে প্রকৃতির মিষ্টতা
শীত গায়ে স্কুলে যাওয়ার পথে
সর্ষে মাঠে হলদে রোদে
বিষয়:চিত্রকথা ফটোস্টোরি মাল্টিমিডিয়া শীতকাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…