ছবি গল্প

শীতের সকালে যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়!

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাকৃতিক সুন্দর দৃশ্য, সূর্যোদয় ও গাছপালা, শান্ত পরিবেশ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

 

শীতের সকালে নতুন এক রূপে ধরা দেয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। পুরো ক্যাম্পাসই যেন সেজে উঠে প্রকৃতির অপরূপ সাজে। সেই রূপের কিঞ্চিৎ দৃশ্য পাঠকের জন্য তুলে এনেছে চ্যানেল আই অনলাইন। 

শীতের সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গাছপালা ও পথের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সকালের সোনা রোদের উঁকি তখন ক্যাম্পাসের চারিধারে। স্বল্প কিছু মানুষের আনাগোনা থাকলেও ঘুমিয়ে প্রায় পুরো বিশ্ববিদ্যালয়। তবে জেগে উঠেছে পুরো ক্যাম্পাসের প্রকৃতি।

 

শীতের সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পথের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

তার কিছুক্ষণ আগেও কুয়াশার চাদরে ঢাকা ছিল পুরো ক্যাম্পাস। সূর্যের উত্তাপ বাড়ার সাথে সাথে সরে যেতে থাকে কুয়াশার সফেদ পর্দা। জায়গা করে নেয় শীতের সকালের মিষ্টি রোদ।

 

সকালবেলা প্রাকৃতিক দৃশ্য, সূর্যোদয় ও পাম গাছের ছায়া. Channel i News - চ্যানেল আই নিউজ

ধীরে ধীরে সোনা রোদে ছেঁয়ে যায় পুরো জাহাঙ্গীরনগর। সূর্যস্নানে বেড়িয়ে পড়েন ক্যাম্পাসের বাসিন্দারা।

 

শীতের সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

আনাগোনা বাড়ে মানুষের। মানুষ-প্রকৃতির সাহচর্যে প্রাণচঞ্চল হয়ে উঠে জাহাঙ্গীরনগর।

 

সন্ধ্যায় সূর্যাস্তের সময় পাখির ঝাঁক উড়ে যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ততোক্ষণে জেগে উঠে ক্যাম্পাসের অতিথিরাও! জাহাঙ্গীরনগরে শীতের সকালগুলোকে সবার আগে মুখরিত করে তোলে এই পরিযায়ী পাখিরা।

 

আচ্ছা, এসব পরিযায়ী পাখিরা কি জাহাঙ্গীরনগরে শীতের সকাল দেখার আমন্ত্রণ জানায়?

হয়তোবা তাই!

বিষয়:জাহাঙ্গীরনগর বিশ্বদ্যিালয় প্রকৃতি শীতকাল শীতের সকাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…