চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শীতলক্ষ্যায় নৌকা ডুবি, নিখোঁজ ৫

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৩ অপরাহ্ণ ২৪, মার্চ ২০১৮
জনপদ, নারায়ণগঞ্জ
A A

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় একটি নৌকা ডুবে পাঁচ ব্যক্তি নিখোঁজ রয়েছেন।

শুক্রবার রাতে উপজেলার তারাব পৌরসভার দক্ষিণ রূপসী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ ব্যক্তিরা হলেন, ওই এলাকার আজিজুল খানের ছেলে ব্যবসায়ী লতিফ খান, পূর্ব ধোলাইপাড় এলাকার রবিউল আউয়ালের ছেলে দর্জি ব্যাবসায়ী শরীফ আহমেদ, ধোলাইপাড় এলাকায় নাসিরউদ্দিনের ছেলে জুতার ব্যবসায়ী তুষার আহমেদ, ধোলাইপাড় এলাকার জয়নাল আবেদীনের ছেলে হার্ডওয়্যার ব্যবসায়ী মোঃ বাবু মিয়া ও রূপগঞ্জ থানাধীন তারাব পৌরসভার মাসাবো এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে কমলাপুর রেলওয়ে স্টেশনের কাস্টমস কর্মকর্তা জাসিম।

খবর পেয়ে রাতেই ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। তবে রাত গভীর রাতে উদ্ধার অভিযান স্থগিত করা হয়।

শনিবার সকাল নয়টা থেকে আবারও উদ্ধার অভযান শুরু হয়ে। তবে এখন পর্যন্ত কাউকে উদ্ধার করতে পারেনি পুলিশ ও ফায়ার সার্ভিস।

দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া এক যাত্রীর বরাত দিয়ে রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক আমিনুর রহমান জানান, রাত ৮টার দিকে শীতলক্ষ্যা নদীর ডেমরা ঘাট থেকে ১৪ যুবক একটি নৌকা ভাড়া করে শীতলক্ষ্যা নদীতে ভ্রমণ করছিলেন। রাত ৯টার দিকে শীতলক্ষ্যা নদীর তারাব পৌরসভার দক্ষিণ রূপসী এলাকায় একটি বালুবাহী বাল্কহেড নৌকাটিকে ধাক্কা দিলে যাত্রীবাহী নৌকাটি নদীতে তলিয়ে যায়।

Reneta

এ সময় নৌকায় থাকা মাঝিসহ ১৫ জনের মধ্যে ১০ জন সাঁতার কেটে নদীর তীরে উঠতে পারলেও বাকিরা পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে রাজধানীর কদমতলী থানাধীন দক্ষিণ দনিয়া ও ডেমরা ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করে। রাত গভীর হওয়ায় উদ্ধার তৎপারতা বন্ধ রাখা হয়।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, নৌকা ডুবির ঘটনায় সকাল থেকে আবারও উদ্ধার অভিযান শুরু হয়েছে। তকে কাউকে এখনো উদ্ধার করা যায়নি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ‌নি‌খোঁজনৌকা ডুবিরূপগঞ্জশীতলক্ষ্যা
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জ্বালানি সাশ্রয়ে মোদির নীতি, বহরের গাড়ি অর্ধেকে নামানোর নির্দেশ

মে ১৩, ২০২৬

এপ্রিলে সড়কে ঝরল ৫১০ প্রাণ

মে ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

২৭তম বিসিএসে আরও ৯৬ বঞ্চিত প্রার্থীর নিয়োগ

মে ১৩, ২০২৬

সম্ভ্রম দিয়ে পরিবার বাঁচানো সেই বীরাঙ্গনা টেপরি রাণী আর নেই: বিদায় রাষ্ট্রীয় মর্যাদায়

মে ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুরুষের লুকানো শুক্রাণু খুঁজে দিচ্ছে এআই

মে ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT