চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শীঘ্রই ঢাকা-কলকাতা নদীপথে প্রমোদতরী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৫ অপরাহ্ণ ২১, জুন ২০১৬
বাংলাদেশ
A A

পর্যটকদের জন্য খুব শীঘ্রই ঢাকা-কলকাতা নদীপথে প্রমোদতরী চালু করতে যাচ্ছে বাংলাদেশ ও ভারত সরকার।

বর্তমানে দু’দেশের মধ্যে নৌপথে কেবল পণ্য পরিবহন শুরু হলেও এবছরের শেষ নাগাদ পর্যটবাহী প্রমোদতরীও ভাসানো হবে এমন খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস।

ভারতের অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের সহকারি পরিচালক অরবিন্দ কুমারের বরাতে এখবর প্রকাশ করে সংবাদমাধ্যমটি।

ভারতের এই কর্মকর্তা জানান,‘ চুক্তি অনুযায়ী এখন দু’দেশের মধ্যে কেবল পণ্যবাহী জাহাজ চলাচল করে। তবে খুব শীঘ্রই পর্যটক বহনের আলাদা একটি চুক্তি হতে যাচ্ছে’।

বাংলাদেশ অংশে পর্যটকবাহী জলযানগুলোর রুটের দায়িত্বে থাকবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন এবং ভারতীয় অংশে দেখভালের দায়িত্বে থাকবে ভারতের ইনল্যান্ড ওয়াটারওয়েইজ অথোরিটি।

খসড়া এই চুক্তি বাস্তবায়িত হলে প্রায় ৯’শ কিলোমিটারের বিশাল এলাকা মাত্র ১৪ দিনেই ঘুরে দেখতে পারবেন পর্যটকরা।

Reneta

প্রমোদতরীতে চড়ে পশ্চিমবঙ্গের নদীয়ার তাঁতী সম্প্রদায়,দক্ষিণেশ্বর মন্দির,চন্দনগড় এবং ভারতীয় অংশের সুন্দরবন দেখার সুযোগ পাবে বাংলাদেশ থেকে ভ্রমণকারী পর্যটকরা।

আর ভারত থেকে আসা পর্যটকরা দেখতে পাবে বাংলাদেশ অংশে সুবিস্তৃত সুন্দরবন, মংলা বন্দর, সোনারগাঁর ঐতিহ্য, চাঁদপুর নদীবন্দরের রূপালী ইলিশ আর নদীপাড়ের সবুজ-সজীবতা তো থাকবেই।

পরিকল্পনা দ্রুত এগিয়ে চললেও এখনো এই প্রমোদভ্রমণের খরচ নির্ধারণ করা হয়নি। যেহেতু প্রমোদতরী সেহেতু খরচ খানিকটা বেশি হবে এমন ইঙ্গিত দিয়েছেন ভারতীয় নৌ বিভাগের এক উচ্চপদস্থ কর্মকর্তা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ট্রানজিটঢাকা-কলকাতানৌ পর্যটন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভারত-মার্কিন বাণিজ্য চুক্তির প্রতিবাদে পাঞ্জাবে কৃষকদের র‍্যালি

জুলাই ১৪, ২০২৬

রাজধানীর ড্রেনে কী নেই? লেপ-তোশক-বালিশও উদ্ধার

জুলাই ১৪, ২০২৬

ইংল্যান্ড দলে ‘পূর্ণ ঐক্য’ রয়েছে, বলছেন কেন

জুলাই ১৪, ২০২৬

‘সদস্যপদ’ টিকিয়ে রাখতে কমনওয়েলথ গেমসে যাচ্ছে বাংলাদেশ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষার তারিখ পরিবর্তন

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT