চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চীনের প্রেসিডেন্টের নামের উদ্ভট অনুবাদ, ফেসবুকের ক্ষমা প্রার্থনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৭ অপরাহ্ণ ১৯, জানুয়ারি ২০২০
- সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নাম কিভাবে একটি আপত্তিজনক শব্দে অনুদিত হয়ে ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে পড়লো, তার জন্য ক্ষমা চেয়ে সমস্যা সমাধানও করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যখন সাউথইস্ট এশিয়া সফরে এসেছেন তার দ্বিতীয় দিনে সামনে আসে এই ভুলটি। সেখানে শি এবং মিয়ানমারের নেত্রী অং সান সু চি কয়েক ডজন চুক্তিতে সই করেছেন বেইজিংয়ের সহায়তায় অবকাঠামোগত উন্নয়নের পরিকল্পনা নিয়ে।

শি জিনপিংয়ের এই সফরের খবর সু চির অফিশিয়াল ফেসবুক পেজে শেয়ার করা হয়। সেটাই যখন বার্মিজ থেকে ইংরেজিতে অনুবাদ করা হয় দেখা যায় চীনা প্রেসিডেন্টের নামের আপত্তিজনক অনুবাদ করা হয়েছে। তবে এই ভুলটা কতটা সময় ছিলো সেটা পরিষ্কার নয়। আবার গুগল ট্রান্সলেটরে একই ভুল দেখা যায়নি।

ফেসবুক এক বিবৃতিতে বলেছে, আমরা ফেসবুকে বার্মিজ থেকে ইংরেজি অনুবাদের বিষয়টার সমাধান করেছি। আর যেন এমন ঘটনা না ঘটে সেটা নিশ্চিত করার জন্যও কাজ করছি আমরা।

ফেসবুকের পক্ষ থেকে আরো বলা হয়েছে, আমাদের উপাদানগুলো যেভাবে কাজ করার কথা তার প্রতিফলন এটি না। আর এর জন্য যে অপরাধটি সংঘটিত হয়েছে তাতে আমরা ক্ষমাপ্রার্থী।

যুক্তরাষ্ট্রের পরে চীনই ফেসবুকের সবচেয়ে বড় উপার্জনের উৎস। এখন এই টেক কোম্পানিটি নতুন ইঞ্জিনিয়ারিং টিম তৈরি করছে যারা সেখানে লাভজনক বিজ্ঞাপনী ব্যবসায় মনোযোগ দিবে। গত সপ্তাহের এক খবরে এমনটাই জানিয়েছিলো রয়টার্স।

Reneta

প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র বিবৃতিতে বলেন, ফেসবুকে বার্মিজ থেকে ইংরেজি অনুবাদের বিষয়টি নিয়ে আমরা সচেতন। যত দ্রুত সম্ভব এই ধরনের সমস্যা সমাধানে আমরা চেষ্টা করে যাচ্ছি।

এর আগেও বার্মিজ শব্দ অনুবাদের ক্ষেত্রে বেশি সমস্যায় ভুগেছে ফেসবুক। এসব উদ্ভট ফলাফল দেওয়া নিয়ে ২০১৮ সালে রয়টার্সের একটি রিপোর্টের পরে অনুবাদের ফাংশনটিই সাময়িকভাবে সরিয়ে ফেলেছিলো ফেসবুক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনুবাদশি জিনপিং
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার মেসি আছে, মিশরের আছে সালাহ ও ‘২৬ জন মেসি’

জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশের সমর্থকদের প্রতি দূতাবাসের আবেগঘন বার্তা

জুলাই ৬, ২০২৬

খাবার দাবার: এক প্রজন্মের সৃজনশীলতার ঠিকানা

জুলাই ৬, ২০২৬

সাভারে এনসিপির নাহিদ ইসলামের সমাবেশস্থলে বোমা বিস্ফোরণ

জুলাই ৬, ২০২৬

প্রবীণ কৃষক নেতা ও বীর মুক্তিযোদ্ধা নূরুর রহমান সেলিম মারা গেছেন

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT