চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিষ্য সাকিবের বিকল্প দেখেন না গুরু মানজিত

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৬:৫৭ অপরাহ্ণ ২৭, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A
শিক্ষক ও ক্রিকেটার মানজিতের ছবি, শহরের ব্যাকড্রপে মাঠে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

মানজিত সিং

সেই বিকেএসপির দিনগুলো থেকে সাকিবের কোচ ছিলেন মানজিত সিং। পুরনো এই শিষ্য সম্পর্কে কথা বলতে যেয়ে স্মৃতিবিজড়িত মানজিত বললেন, ‘যে যেভাবেই দেখুন না কেন, বাস্তবতা হলো বাংলাদেশ দলে সাকিবের বিকল্প পাওয়া কঠিন।’

সাকিব যে বছর (২০০২) বিকেএসপিতে ভর্তি হন সে বছরই কোচ হিসেবে আসেন মানজিত। ভারতের প্রসিদ্ধ এই স্পিন বোলিং কোচের ছায়ায় বেড়ে ওঠেন তিনি। দুই মেয়াদে বিকেএসপির কোচ হিসেবে কাজ করে মানজিত ২০১১ সালে চলে যান নিজ দেশে। মেয়েদের প্রিমিয়ার লিগের দল রুপালি ব্যাংক ক্রীড়া পরিষদের কোচ হিসেবে এসেছেন ঢাকায়। মিরপুরে রুমানা-শুকতারাদের অনুশীলন করিয়ে মুখোমুখি হন চ্যানেল আই অনলাইনের। আলাপের বড় অংশ জুড়ে ছিল বাংলাদেশের ক্রিকেট ও তার শিষ্য সাকিব।

সাউথ আফ্রিকার বিপক্ষে পচেফস্ট্রমে ২৮ সেপ্টেম্বর থেকে সাকিবকে ছাড়া প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। মানজিত মনে করেন, ‘‘সাকিব না থাকায় অন্যদের বাড়তি কষ্ট করতে হবে। সত্যিকার অর্থে সাকিব বাংলাদেশ টিমের সম্পদ। যেমন বোলার, যেমন ব্যাটসম্যান, তেমন ফিল্ডার। সে মাঠে থাকা মানে অনেক কিছু, সে মাঠে থাকলে ফিল হবে ‘টাইগার’ তো আছে। তরুণরা তাকে দেখে উদ্দীপ্ত হয়। সাকিব না থাকায় অন্যদের দায়িত্ব বেড়ে গেল।’

মানজিতের ক্লাসে মেয়েরা

২০০২ সাল থেকে ২০০৫ প্রথম মেয়াদে এই তিন বছর বিকেএসপির কোচ হিসেবে কাজ করেন মানজিত। তিন বছরের বিরতি দিয়ে ২০০৮ সালে আবার ফিরে আসেন পুরনো কর্মস্থলে। দ্বিতীয় দফায় ৩ বছর কাজ করে ২০১১ সালে ফিরে যান ভারতে। ২০১৫ সালে প্রথমবার মেয়েদের প্রিমিয়ার লিগে ওঠা রুপালি ব্যাংকের কোচ হিসেবে আসেন মানজিত। দীর্ঘ সময় বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে কাজ করায় সব ক্রিকেটারেরই খোঁজ রাখেন পাঞ্জাবের এই প্রবীণ কোচ। যেখানেই বাংলাদেশ দল সাফল্য পান, গর্বে বুকটা ফুলে ওঠে তার।

বাংলাদেশের সাম্প্রতিক সাফল্যের কথা মনে করে তিনি বলেন, ‘সম্প্রতি বাংলাদেশ হারালো অস্ট্রেলিয়াকে। ঢাকায় দারুণ একটা জয় পেল বাংলাদেশ। যদিও চট্টগ্রামে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। এই দলটির সবাই এখন পরিণত। যেকোনো দলকেই তারা হারাতে পারে। আমার ছাত্র মুশফিক এখন টেস্ট দলের অধিনায়ক, সাকিব তো বিশ্বসেরা অলরাউন্ডার। সৌম্য-লিটনরাও নিজেদের মেলে ধরার চেষ্টা করছে। আসল কথা হল, ধারাবাহিকতা ধরে রাখতে হবে। জয়-পরাজয়ের চেয়ে গুরুত্বপূর্ণ হল ধারাবাহিকতা ধরে রাখা। টেস্টে যদি টানা ৩-৪টা সিরিজ জিততে পারে বাংলাদেশ, তাহলে অন্যতম পরাশক্তি হিসেবে মূল্যায়ন পাবে, খেলোয়াড়দের আত্মবিশ্বাসও তাতে বাড়বে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সাকিব আল হাসান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অপরাধ ও অপরাধীর পাশাপাশি অপরাধ দর্শনকারীর সংখ্যাও বাড়ছে

পরবর্তী

মিয়ানমারকে তাদের নাগরিকদের ফিরিয়ে নিতে বাধ্য করতে হবে: রাষ্ট্রপতি

পরবর্তী
রাষ্ট্রপতি ভাষণ দিচ্ছেন, পাশে সেনা কর্মকর্তা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারকে তাদের নাগরিকদের ফিরিয়ে নিতে বাধ্য করতে হবে: রাষ্ট্রপতি

অ্যাশেজ সিরিজের জন্য ইংল্যান্ড ক্রিকেট দলের নতুন তিন মুখ. Channel i News - চ্যানেল আই নিউজ

স্টোকসের সঙ্গে অ্যাশেজ দলে তিন নতুন মুখ

সর্বশেষ

সন্ধ্যায় শরিক ও জোট নেতাদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

জুলাই ২০, ২০২৬

টানা আট রাত ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

জুলাই ২০, ২০২৬

রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT