আগুনে পুড়িয়ে ফিলিস্তিনি শিশু আলি সা’দকে হত্যার ঘটনায় আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ইসরাইল-প্যালেস্টাইন সম্পর্ক। শুক্রবার ভোরে ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের নাবলুসের কাছে এ ঘটনা ঘটে।
দোওমা গ্রামে বসতি স্থাপনকারী একদল ইসরায়েলি ফিলিস্তিনি একটি পরিবারের বাড়িতে আগুন বোমা ছুঁড়লে শিশুটি পুড়ে মারা যায়। গুরুতর আহত হয় তার ৪ বছর বয়সী আরেক ভাই।
এ ঘটনার জন্য ইসরাইলকে সরাসরি দায়ী করেছে প্যালেস্টাইন সরকার। অন্যদিকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুও ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে মেনে নিয়েছেন।
প্যালেস্টাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে টেলিফোন করে ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের উপযুক্ত শাস্তি দেয়ার আশ্বাস দেন নেতানিয়াহু।
এ হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ মহাসচিব বান কি মুন।







