বাংলাদেশ

শিশু সদনে বড় হওয়া ছয় মেয়ের নতুন জীবন

শিশু সদনে বড় হওয়া ছয় মেয়ের নতুন জীবন

ঠিকমতো দিন পার করাই যখন তাদের জন্য কঠিন ছিলো, তখন পাশে দাঁড়িয়েছিলো তেজগাঁও শিশু নিবাস। সেখানে তাদের শুধু বেঁচে থাকার ব্যবস্থাই করা হয়নি, স্বাবলম্বীও করা হয়েছে। এখন স্বামী-সংসারে নিজের ঘর পেয়েছে সেই ছয় মেয়ে।

এভাবেই নতুন জীবন শুরু হলো সাবিনাদের। সেই সাবিনা চৌধুরী যে মায়ের গর্ভে থাকার সময়ই ভারতে পাচার হয়ে গিয়েছিলো। সেখানেই জন্ম তার, পরে সরকারি নানা প্রক্রিয়ায় ঠিকানা হয় তেজগাঁও শিশু নিবাস। সাবিনা ছাড়াও শিশু সদনে বড় হওয়া আরো পাঁচজনের বিয়ে হলো বেশ জাঁকজমকের সঙ্গে। তাদের সঙ্গে নতুন জীবন যারা শুরু করলেন তারাও দোয়া চেয়েছেন সবার।

এই মেয়েদের মাতৃস্নেহে বড় করে তোলা নিবাসের উপ-তত্ত্বাবধায়ক বললেন, নৈতিক শিক্ষায় বড় করার পাশাপাশি স্বাবলম্বীও করে তুলেছেন তারা।

বিয়েতে উপস্থিত থেকে শুভেচ্ছা জানান সমাজকল্যাণমন্ত্রী। বিয়েতে উপহার পাঠিয়েছেন অনেকে, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানও পাঠিয়েছে উপহার।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

বিষয়:সমাজকল্যাণমন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…