চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুরুতে ফ্যামিলি কার্ড পাবেন ৩৭ হাজারের বেশি পরিবার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৬ অপরাহ্ণ ০৯, মার্চ ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A

নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করতে যাচ্ছে সরকার। পাইলট প্রকল্পের আওতায় প্রথম ধাপে দেশের বিভিন্ন এলাকার ৩৭ হাজার ৫৬৭টি নারী প্রধান পরিবার এ কার্ডের মাধ্যমে মাসিক ভাতা পাবেন।

আজ (৯ মার্চ) সোমবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন জানান, মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে (কড়াইল বস্তি সংলগ্ন) এ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মন্ত্রী জানান, নারীর মর্যাদা ও সামাজিক সুরক্ষা জোরদার করতে নারী প্রধান পরিবারের নামে এই কার্ড দেওয়া হবে। পাইলট পর্যায়ে দেশের ১৩টি জেলার ১৩টি সিটি করপোরেশন ও ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে কর্মসূচিটি বাস্তবায়ন করা হচ্ছে। ফ্যামিলি কার্ডধারী প্রতিটি পরিবারকে মাসিক ২ হাজার ৫০০ টাকা করে ভাতা দেওয়া হবে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় জি-টু-পি পদ্ধতিতে এই অর্থ সরাসরি উপকারভোগী নারীর মোবাইল ওয়ালেট বা ব্যাংক হিসাব নম্বরে পাঠানো হবে।

Banglabid

সরকারি তথ্যমতে, পাইলট প্রকল্পের জন্য প্রথমে ৬৭ হাজার ৮৫৪টি নারী প্রধান পরিবারের তথ্য সংগ্রহ করা হয়। পরে দারিদ্র্য সূচক নির্ধারণের জন্য প্রক্সি মিনস টেস্ট পদ্ধতিতে যাচাই-বাছাই শেষে চূড়ান্তভাবে ৩৭ হাজার ৫৬৭টি পরিবারকে ভাতা প্রদানের জন্য নির্বাচন করা হয়েছে। প্রতিটি পরিবারের জন্য একটি স্মার্ট কার্ড দেওয়া হবে, যাতে কিউআর কোড ও এনএফসি প্রযুক্তি থাকবে। এই কার্ডের মাধ্যমে একটি পরিবারের পাঁচজন সদস্য পর্যন্ত সুবিধা পেতে পারবেন।

সরকার জানিয়েছে, কোনো পরিবারের সদস্য সরকারি চাকরি, পেনশন, বড় ব্যবসা বা বিলাসবহুল সম্পদের মালিক হলে তারা এই কর্মসূচির আওতায় আসবেন না। পাইলট প্রকল্প বাস্তবায়নের জন্য আগামী জুন ২০২৬ পর্যন্ত প্রায় ৩৮ কোটি টাকার বাজেট নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে অধিকাংশ অর্থ সরাসরি নগদ সহায়তা হিসেবে উপকারভোগীদের দেওয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফ্যামিলি কার্ডসমাজকল্যাণমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১৬, ২০২৬

ডারউইনে শান্ত-মিরাজদের রূপকথা, অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট জয় বাংলাদেশের

আগস্ট ১৬, ২০২৬
ছবি: প্রতিনিধি।

পাহাড়ি সড়কে মুহূর্তেই নিভে গেল ৪ প্রাণ

আগস্ট ১৬, ২০২৬
ছবি: কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট আবেলিয়ার্দো দে লা এসপ্রিয়েলা (আল জাজিরা)।

ভূমিকম্পে বিপর্যস্ত কলম্বিয়া: ট্রাম্পের কাছে শুল্ক স্থগিতের অনুরোধ

আগস্ট ১৬, ২০২৬

মিরাজ ৫, হাসানের ৩ উইকেট, ৫৭ করলেই ইতিহাস লিখবে বাংলাদেশ

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT