চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিশু রাকিব হত্যার দুই আসামী ৫ দিনের রিমান্ডে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৬ পূর্বাহ্ণ ১০, আগস্ট ২০১৫
অন্যান্য, আদালত
A A

শিশু রাকিব হত্যা মামলার প্রধান আসামি শরীফ ও সহযোগী মিন্টুকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ সোমবার বেলা ১১টায় খুলনার মহানগর হাকিম মোঃ ফারুক ইকবালের আদালতে তাদের হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আবেদন করা মামলার তদন্ত কর্মকর্তা খুলনা সদর থানার উপপরিদর্শক কাজী মোস্তাক আহমেদ জানান, আসামিদের দশদিনের পুলিশ রিমান্ডের আবেদন করেছিলাম। বিজ্ঞ আদালত দুই আসামিকে পাঁচদিন করে পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে।। এর আগে গতকাল রোববার দুপুরে শরীফ ও মিন্টুকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেল থেকে পুলিশ হেফাজতে নেয় খুলনা সদর থানা পুলিশ।

গণপিটুনীর শিকার এ দু’আসামি গত সোমবার থেকে ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত ৩ আগস্ট সন্ধ্যায় মোটরসাইকেলের হাওয়া দেওয়া কমপ্রেসার মেশিনের পাইপ শিশু রাকিবের মলদ্বারে ঢুকিয়ে তার পেটে হাওয়া দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়।

এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নগরীর টুটপাড়া সেন্ট্রাল রোডের মোটরসাইকেল গ্যারেজ শরীফ মোটর্সের মালিক শরীফ, তার মা বিউটি বেগম এবং সহযোগী মিন্টু মিয়াকে ক্ষুব্ধ জনতা গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।

এদিকে বিউটি বেগমকে বৃহস্পতিবার থেকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। শুক্রবার তিনি মহানগর হাকিম আয়শা আক্তার মৌসুমীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শিশু রাকিব হত্যাশিশু হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ডিজিটাল রূপান্তরে কোনো প্রান্তিক জনগোষ্ঠী পিছিয়ে থাকবে না’

জুলাই ৩০, ২০২৬

প্রধানমন্ত্রীর কাছ থেকে ৩ প্রতিবন্ধী ব্যক্তির নিয়োগপত্র গ্রহণ

জুলাই ৩০, ২০২৬

ভোলা-বরিশাল সেতুতে জাপানি বিনিয়োগ আনছে স্ট্যালিয়ন ক্যাপিটাল

জুলাই ৩০, ২০২৬

ব্রাজিল খেলতে আসছে ভারতে, জানাল দিন তারিখ

জুলাই ৩০, ২০২৬

‘কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন আরও জনবান্ধব হবে’

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT