চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিশু বয়স থেকে শেখা নিয়মও মানছি না কেন?

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৮:৪০ অপরাহ্ন ১৫, জানুয়ারি ২০১৯
সম্পাদকীয়
A A
শুধু ট্রাফিক পুলিশ নয়, রাস্তার যানবাহন নিয়ন্ত্রণে জনগণকেও পাশে চায় স্কাউট সদস্যরা

শুধু ট্রাফিক পুলিশ নয়, রাস্তার যানবাহন নিয়ন্ত্রণে জনগণকেও পাশে চায় স্কাউট সদস্যরা

‘ছেলে-হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট’ এই স্লোগানের পর সম্ভবত বাংলাদেশে সবচেয়ে ব্যবহৃত স্লোগান ‘ট্রাফিক আইন মেনে চলুন’। বলতে গেলে শিশু বয়স থেকেই এই স্লোগানের সাথে পরিচিত হয় মানুষ। কিন্তু অবাক ব্যাপার হল; ছোট বয়স থেকে শুনে এবং শিখেও এই ট্রাফিক আইন না মানার প্রবণতা আমাদের মধ্যে সবচেয়ে বেশি। অন্য কোনো ক্ষেত্রে সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এতটা বেগ পেতে হয় না।

সেই বেগের পরিমাণ যে কতটা, তার বেশিটা জানে রাজধানীবাসী। তবে অন্য সিটি করপোরেশন বা জেলা শহরের মানুষও তা কম টের পান না। বলতে গেলে পুরো দেশের সড়কেই বিশৃঙ্খল পরিস্থিতি চলছে। কোনো উদ্যোগ, কোনো পরিকল্পনাতেই সেই বিশৃঙ্খলা থেকে দেশবাসীকে মুক্ত করছে পারছে না। বরং দিনদিন তা বেড়েই চলেছে।

তারপরও কর্তৃপক্ষ বা সরকারের উদ্যোগ থেকে নেই। তারা চেষ্টা করে যাচ্ছে। মঙ্গলবার থেকে আবারো রাজধানীতে ‘ট্রাফিক শৃঙ্খলা পক্ষ- ২০১৯’ শুরু হয়েছে। এর উদ্বোধন করে ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন: সড়কে শৃঙ্খলা ফেরাতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে ৫৭টি চেকপোস্ট স্থাপন করা হয়েছে। যার মাধ্যমে আইন প্রয়োগের পাশাপাশি ট্রাফিক আইনের সচেতনতামূলক প্রচারণা চালানো হবে।

এই কর্মসূচির মাধ্যমে আজ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ট্রাফিক সদস্যরা সড়কে শৃঙ্খলা ফেরাতে মাধ্যমে বাস চালক, হেলপার ও পথচারীদের মধ্যে সচেতনতা সৃষ্টির চেষ্টা করবে। তবে অতীতের অভিজ্ঞতায় আমরা দেখেছি, এমন কর্মসূচি চলার সময় অনেকটা জোর-জবরদস্তি করে বিশৃঙ্খল অবস্থার কিছুটা পরিবর্তন হয়। কিন্তু কর্মসূচি শেষে, সেই আগের অবস্থাতেই ফিরে আসে।

আমরা দেখেছি, আইন বা নিয়ম না মানতে মানতে সাধারণ মানুষের মধ্যে বেশিরভাগই অনিয়মকেই নিয়মে পরিণত করেছে। এ জন্য তাকে জোর করেও আইন মানানো যায় না। সড়কে যে, যার মতো চলবে- এটা এখন মানুষের অভ্যাস হয়ে গেছে। বেশিরভাগ মানুষ রাস্তা পারাপারের সময় ফুটওভার ব্রিজ ব্যবহার করবে না, গাড়ি চালকরা যেখানে সেখানে গাড়ি দাঁড় করাবেন; যাত্রী তুলবেন-নামাবেন। জেব্রাক্রসিং মানবেন না, সিগন্যাল মানবেন না। আবার পথচারীরাও তাদের ইচ্ছা মতো ব্যস্ত সড়ককে ব্যবহার করবেন। আর কর্তৃপক্ষও সব দেখে শক্ত ব্যবস্থা না নিয়ে চোখ বন্ধ করে রাখবে।

সব মিলিয়ে বলা যায় ‘যে লাউ, সেই কদু’। অথচ সড়কের এই বিশৃঙ্খলার কারণে প্রতিদিনই ঘটছে অসংখ্য দুর্ঘটনা। যার শিকার হচ্ছে, সেই সাধারণ মানুষই। দৈনিক প্রথম আলোর হিসাব অনুযায়ী আজ মঙ্গলবার পর্যন্ত সড়ক দুর্ঘটনায় গত প্রায় দুই বছরে নিহতের সংখ্যা ৬ হাজার ৯৮৮ জন। আহতের সংখ্যা আরো কয়েকগুণ। কিন্তু সংশ্লিষ্টদের দাবি, প্রকৃত নিহতের আরো অনেক বেশি।

Reneta

এর মানে দাঁড়াচ্ছে, কিছুতেই কিছু হচ্ছে না। তাহলে কি এভাবেই প্রাণহানী ঘটতে থাকবে? এর থেকে কি মুক্তি নেই? এটা ঠিক দুর্ঘটনাকে সর্বাংশে রোধ করা যাবে না। তবে সচেতনতার মাধ্যমে তা অনেকাংশেই কমিয়ে আনা সম্ভব। আর এক্ষেত্রে সবার আগে ভূমিকা রাখতে হবে সাধারণ মানুষকে। বাকিটা নির্ভর করে কর্তৃপক্ষের ওপর। কেননা মানুষকে আইন মানতে বাধ্য করতেই হবে। সেটা যে সম্ভব, তার প্রমাণ মোটরসাইকেল আরোহীদের হেলমেট ব্যবহার। এখন রাজধানীতে হেলমেট ছাড়া মোটরসাইকেল আরোহী দেখা যায় না।

আমরা মনে করি, আইনের কঠোর প্রয়োগ ছাড়া সড়কে শৃঙ্খলা ফেরানো সম্ভব না। যেই হোক না কেন; ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাই এ সমস্যা সমাধানের অন্যতম উপায়।

Jui  Banner Campaign
ট্যাগ: ট্রাফিক আইনট্রাফিক সপ্তাহনিরাপদ সড়কনিরাপদ সড়ক আন্দোলনসড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পাবনায় পুরাতন মামলায় গ্রেপ্তার এনসিপির যুবসংগঠন নেতা আসাদুল্লাহ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

মার্করাম ঝড়ে কিউইদের হারিয়ে টানা তিন ম্যাচে অপরাজেয় প্রোটিয়ারা

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন ১৭ ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

বিশ্বকাপে হাত মেলাবে ভারত-পাকিস্তান? যা বলছেন দুই অধিনায়ক

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT