সিলেটে শিশু রাজনকে নির্মমভাবে হত্যার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিম। এই ঘটনাকে নিকৃষ্টতম অপরাধ অ্যাখ্যা দিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক মুশফিক শিশু নির্যাতনকে না বলার আহবান জানিয়েছেন।
নিজের ফেসবুক পেজে মুশফিকুর রহিম ‘সে নো টু চাইল্ড অ্যাবইউজ’(‘শিশু নির্যাতনকে না বলুন’) লেখা সহ পোস্টার হাতে নিয়ে একটি ছবি পোস্ট করেন।







