চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিশু নির্যাতনের ঘটনায় অষ্ট্রেলিয়ার ক্যাথলিক আর্চবিশপ অভিযুক্ত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৮ অপরাহ্ণ ২২, মে ২০১৮
আন্তর্জাতিক
A A
আর্চবিশপ

১৯৭০ সালে শিশু নির্যাতনের ঘটনা ধামাচাপা দেয়ার অভিযোগে অভিযুক্ত প্রমাণিত হয়েছেন অস্ট্রেলিয়ার ক্যাথলিক আর্চবিশপ।

অ্যাডেলেইডের আর্চবিশপ ফিলিপ উইলসন সবচেয়ে বেশি বয়সী ক্যাথলিক যিনি এই ধরনের কোনো অপরাধে অভিযুক্ত ও সাজাপ্রাপ্ত হতে যাচ্ছেন।

নিউ সাউথ ওয়েলসে প্রার্থনার স্থানের ছেলেদের এক যৌন নিপীড়নকারী পুরোহিতের নির্যাতনের ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করেন তিনি। বুধবার এক বিবৃতিতে চার্চের পক্ষ থেকে বলা হয়, উইলসন বলেছেন, এই রায়ে তিনি খুবই হতাশ, এরপর নিশ্চয়ই আইনি পদক্ষেপ নিবেন তিনি।

গত মাসে উইলসন নিউক্যাসেলের স্থানীয় আদালতকে বলেন, জেমন ফ্লেচারের কার্যক্রম সম্পর্কে তার কোনো ধারণা ছিলো না। সিডনি থেকে ১৩০ কিলোমিটার দূরে মাইটল্যান্ডে তিনি যখন সহকারি পুরোহিত ছিলেন তখনকার এই ঘটনা তিনি মোটেও জানতেন না।

২০০৪ সালে নয়জন শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে দায়ী হন ফ্লেচার। পরে ২০০৬ সালে জেলেই মারা যান তিনি।

তখন নিপীড়িত এক শিশু পিটার ক্রেগ আদালতকে বলেন, তিনি উইলসনকে ঘটনাটি ঘটার পাঁচবছর পরে ১৯৭৬ সালে এই ব্যাপারে বিস্তারিত বলেন।

Reneta

এই ব্যাপারে উইলসনের কোনো কিছুই মনে নেই, এমন বক্তব্যকে প্রত্যাহার করেন ম্যাজিস্ট্রেট রবার্ট স্টোন। তিনি ক্রেগকে বিশ্বাসযোগ্য প্রত্যক্ষদর্শী হিসেবে গ্রহণ করেন। স্টোন বলেন, যাজক জানতেন, যেটা তিনি শুনছেন সেটা ছোটখাটো অভিযোগ নয়। এবং তিনি চার্চ ও চার্চের সম্মান রক্ষা করার চেষ্টা করছিলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক অভিযুক্ত বলেন, তিনি উইলসনকে ঘটনার কথা বললে তিনি তাকেই মিথ্যুক হিসেবে অভিহিত করেন। তখন তার বয়স ছিলো ১০। শাস্তি হিসেবে তাকে বিশেষ প্রার্থনা করার কথাও বলা হয়।

৬৭ বছর বয়সী এই পুরোহিতের আলঝেইমার্স রোগ রয়েছে জানিয়ে মামলাটি বাতিল করার চেষ্টা করেন তার আইনজীবীরা। জুনে হয়তো তাকে শাস্তি দেওয়া হবে। সেখানে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড হতে পারে তার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্চবিশপ
শেয়ারTweetPin2

সর্বশেষ

ক্যাম্পাসে ক্যাম্পাসে ‘মাস্তুল’ টিম, শিক্ষার্থীদের সাথে প্রাণবন্ত আড্ডা

জুলাই ১০, ২০২৬

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন সাদিও মানে

জুলাই ১০, ২০২৬

আবারও অভিনেতা রাজপালকে জেলে যাওয়ার নির্দেশ

জুলাই ১০, ২০২৬

আবারও বাড়ল স্বর্ণের দাম

জুলাই ১০, ২০২৬

হালান্ড বলছেন ইংল্যান্ড ফেভারিট, ওরাইলি বললেন ‘এটাও এক খেলা’

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT