নরসিংদীর পলাশে পঞ্চম শ্রেণিতে পড়া এক শিশুকে ধর্ষণে অভিযুক্ত আবু তাহেরকে (৪০) গ্রেপ্তার করেছে পলাশ থানা পুলিশ।
তাহেরের বাড়ি পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের টান চলনা গ্রামে। শনিবার ধর্ষণের শিকার ওই শিশুটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ জানায়, বিদ্যালয়ে যাওয়ার পথে আবু তাহের শিশুটিকে ধর্ষণ করে।
আহত অবস্থায় বাড়ি পৌঁছানোর পর অভিভাবকরা পলাশ থানায় খবর দেয়। রাতে মামলা হলে আবু তাহেরকে গ্রেপ্তার করে পুলিশ।
শিশুটির পরিবারকে আইনী সহায়তাসহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন পলাশ উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা।


![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}](https://i0.wp.com/www.channelionline.com/wp-content/uploads/2026/08/Picsart_26-08-11_10-56-38-660.jpg?fit=1600%2C800&quality=100&ssl=1)





