সুনামগঞ্জের দিরাইয়ে পাঁচ বছরের শিশু তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অমর একুশে ভাস্কর্যের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। মানববন্ধনে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়। মানববন্ধনে বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।







