চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শিশু ট্রাম্প বেলুন’ উড়ানোর অনুমতি দিলেন লন্ডনের মেয়র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৮ অপরাহ্ণ ০৫, জুলাই ২০১৮
আন্তর্জাতিক
A A

দৈত্য আকৃতির ‘শিশু ট্রাম্প’ বেলুন উড়ানোর অনুমতি দিয়েছেন লন্ডনের মেয়র সাদিক খান। যুক্তরাজ্যের সংসদের কাছেই এই বেলুন উড়ানো হবে। ওই সময়টিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লন্ডন সফরে আসবেন।

আগামী সপ্তাহে তিনদিনের সফরে যুক্তরাজ্যে যাবেন ট্রাম্প। লন্ডন জুড়েই বিক্ষোভকারীদের প্রত্যাশা, ট্রাম্পের এই সফরের সময় ৬ মিটার (১৯ ফুট) উচ্চতার কমলা রঙের বেলুনটিই আলোচনার শীর্ষে উঠে আসবে।

এই বেলুন উড়ানোর আবেদনে অনুমোদন দিয়েছেন মেয়র সাদিক খান। এর জন্য ১০ হাজারেরও বেশি মানুষ একটি পিটিশন স্বাক্ষর করে এবং প্রায় ১ হাজার মানুষ ক্রাউডফান্ডিং প্রচারণায় প্রায় ১৬ হাজার পাউন্ড অর্থ দেন।

শুক্রবার সকালে দুই ঘণ্টার জন্য এই বেলুন উড়ানো হবে। ঠিক সেই সময়টাতেই সেন্ট্রাল লল্ডনে ‘স্টপ ট্রাম্প’ বিক্ষোভ মিছিল হবে।

মেয়রের একজন মুখপাত্র জানিয়েছেন, শান্তিপূর্ণ বিক্ষোভকে সমর্থন করেন মেয়র। তার শহর পরিচালনা সংক্রান্ত দল আয়োজকদের (এই বেলুন উড়ানোর) সাথে দেখা করেছেন এবং পার্লামেন্ট স্কয়ার গার্ডেন থেকে বেলুনটি উড়ানোর অনুমতি দিয়েছেন।

মেয়রের প্রতিনিধি আরও জানান, এরপরও আয়োজকদের এই বেলুন উড়ানোর জন্য মেট্রোপলিটন পুলিশ এবং ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসের কাছ থেকে অনুমতি নিতে হবে।

“লন্ডনবাসী এবং সফরকারীদের নিরাপত্তা নিশ্চিত করা মেয়রের অগ্রাধিকার এবং সকল বিক্ষোভ কর্মসূচি যাতে শান্তিপূর্ণভাবে হয়, এজন্য মেট্রোপলিটন পুলিশ এবং  অন্যান্য মূল সংস্থার সাথেও ঘনিষ্ঠভাবে কাজ করছি।”

পার্লামেন্ট স্কয়ার গার্ডেন থেকে উড়ানো বেলুনটি ৩০ মিটারের (৯৮ ফুট) বেশি উচ্চতায় উড়ানো যাবে না।

তবে এই বেলুনের উপস্থিতি ট্রাম্প এবং সাদিকের মধ্যকার উত্তেজনা আরও তিক্ত করে তুলতে পারে। এর আগে পরস্পরের বিরুদ্ধে টুইট করে দন্দ্বে জড়িয়েছিলেন তারা।

প্রকাশ্যেই ট্রাম্পের যুক্তরাজ্য সফরের বিরোধীতা করেছেন সাদিক। গত বছর লন্ডনে হামলার পর থেকেই মার্কিন প্রেসিডেন্টের এই সংক্রান্ত টুইটগুলোর সমালোচনা করেছিলেন তিনি।

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্পযুক্তরাজ্যযুক্তরাষ্ট্রলন্ডনসাদিক খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাইফা হত্যাকারীদের শাস্তির দাবিতে কক্সবাজারে মানববন্ধন

পরবর্তী

বিরতির পর বাংলাদেশের ধারালো বোলিং

পরবর্তী

বিরতির পর বাংলাদেশের ধারালো বোলিং

৩৬৩ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে বাংলাদেশ

সর্বশেষ

বাছাই শেষ, পৃথিবী পাচ্ছে নতুন জেমস বন্ড

আগস্ট ২৫, ২০২৬

সংসদ ভবন এলাকায় অস্ত্র-বিস্ফোরক বহনে নিষেধাজ্ঞা

আগস্ট ২৫, ২০২৬

ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের উপকারিতা কি আসলেই এতটা?

আগস্ট ২৫, ২০২৬

দশম বছরে রোহিঙ্গা ঢল: প্রত্যাবাসনে বাস্তবসম্মত রোডম্যাপে তাগিদ

আগস্ট ২৫, ২০২৬
ছবি: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (সংগৃহীত)।

ইরানের বিরুদ্ধে ছেলেকে হত্যা চেষ্টার অভিযোগ নেতানিয়াহুর

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT