চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিশু জিহাদের পরিবারকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণের রায় বহাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৭ অপরাহ্ণ ০৫, আগস্ট ২০১৮
আদালত
A A

রাজধানীর শাহজাহানপুর রেল কলোনিতে পাইপের ভেতরে পড়ে শিশু জিহাদের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিল খারিজ করে রোববার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এই রায় দেন।

আদালতে জিহাদের পরিবারের জন্য ক্ষতিপূরণের পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার আব্দুল হালিম। আর বাংলাদেশ রেলওয়ের পক্ষে ছিলেন আইনজীবী শহিদুল ইসলাম ও ফায়ার সার্ভিসের পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

২০১৪ সালের ২৬ ডিসেম্বর রাজধানীর শাহজাহানপুর রেল কলোনিতে খোলা থাকা কয়েক’শ ফুট গভীর একটি নলকূপের পাইপের ভেতরে পড়ে মারা যায় চার বছরের শিশু জিহাদ।

এরপর ২০১৪ সালের ২৮ ডিসেম্বর জিহাদের পরিবারের জন্য ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে চিলড্রেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আব্দুল হালিম একটি রিট করেন।

সে রিটের শুনানি নিয়ে হাইকোর্ট জিহাদের পরিবারকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে রায় দেন। রায় প্রকাশের ৯০ দিনের মধ্যে রেলওয়ে ১০ লাখ টাকা ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষকে ১০ লাখ টাকা দেয়ার নির্দেশ দেয়া হয়।

Reneta

এরপর সে রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে রেলওয়ে ও ফায়ার সার্ভিস। সে লিভ টু আপিল আজ খারিজ করেন আপিল বিভাগ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জিহাদসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জনপ্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে: কবীর বিন আনোয়ার

পরবর্তী

‘নদী রক্ষায় সকলকে একত্রে কাজ করতে হবে’

পরবর্তী

‘নদী রক্ষায় সকলকে একত্রে কাজ করতে হবে’

বার্সার নাটকীয় হারের দিনে রিয়ালের জয়

সর্বশেষ

ফাইনালের আগে ঢাকায় সঞ্জয় দেব-প্রীতম হাসানের কনসার্ট

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুদ্ধের মধ্যেই ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

জুলাই ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

ময়মনসিংহে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

জুলাই ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জে অবৈধ বালু উত্তোলন নিয়ে সংঘর্ষে নিহত ১

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সদরঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ ২

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT