চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিশু আয়ান এবং একজন মানবিক আইয়ুব বাচ্চু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৬ অপরাহ্ণ ১৯, অক্টোবর ২০১৮
বাংলাদেশ
A A
আইয়ুব বাচ্চু

অসময়ে না ফেরার দেশে চলে গেলেন কিংবদন্তি সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু। তার এই চলে যাওয়ায় মুর্ছা যাচ্ছেন তার কোটি ভক্ত-সমর্থক। সংগীতের পাশাপাশি বড় রকমের মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ ছিলেন আইয়ুব বাচ্চু-এমনটিই জানাচ্ছেন তার ভক্তরা।

গোপনে তিনি কাজ করেছেন মানুষের জন্য। কখনই প্রকাশ করতে চাননি তা। মানুষকে সহযোগিতা করার এমন একটি ঘটনা জানিয়েছেন এক ব্যক্তি।

তিনি বলেন, ২০১৪ সালের এপ্রিল মাসে গুরুতর অসুস্থ অবস্থায় তার আড়াই বছর বয়সী ভাগ্নে আয়ানকে হাসপাতালে ভর্তি করা হয়। জরুরি ভিত্তিতে ২৪ ঘণ্টার মধ্যে অপারেশন করানোর প্রয়োজন দেখা দেয়। অপারেশনটা ছিলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং ব্যয়বহুল। আয়ানকে বাঁচাতে হলে এই অপারেশনের কোন বিকল্প ছিলো না।

বিভিন্ন সোর্স থেকে অপারেশনের জন্য টাকা সংগ্রহ করার পরও প্রায় দেড় লাখ টাকার ঘাটতি ছিলো, যা কোনভাবেই এই অল্প সময়ের মধ্যে জোগাড় করা যাচ্ছিল না। তখন আর উপায়ন্তর না দেখে দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে আয়ানের অপারেশনের জন্য সাহায্য চেয়ে ফেসবুকে একটা পোস্ট দেন তিনি। হাতে সময় ছিলো সাত ঘণ্টার মতো।

কিন্তু পরদিন সকাল ৯ টা পর্যন্ত কারো কোন সাহায্য না পেয়ে হতাশ হয়ে পড়েন তিনি। ডাক্তারকে অনুরোধ করেন অপারেশন শুরু করার প্রস্তুতি নিতে। যে টাকা ছিলো সেটা পরিশোধ করে বকেয়া টাকার জন্য তিন ঘণ্টা সময় নেন। আয়ানকে তখন জরুরি বিভাগ থেকে আনা হবে অপারেশন থিয়েটারে, তাই অপারেশন থিয়েটারের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকেন তিনি।

তিনি আরো বলেন, ঠিক তখনই এক মহান ব্যক্তির আগমন ঘটে সেখানে। এসেই তিনি আয়ানের অভিভাবকে খুঁজতে থাকেন। তারা তার সঙ্গে কথা বলেন এবং খুবই অবাক হন তাকে দেখে। আয়ানের আত্মীয়রা জানতে পারেন তিনি ফেসবুকের পোস্ট দেখে আয়ানকে দেখতে এসেছেন।

Reneta

তিনি আয়ানকে দেখার জন্য অপেক্ষা করতে থাকেন। জরুরি বিভাগ থেকে আয়ানকে অচেতন এবং অক্সিজেন মাস্ক পরানো অবস্থায় অপারেশন থিয়েটারের সামনে আনা হয়। ওই ভদ্রলোক আয়ানকে দেখে কাছে যান এবং আয়ানের মাথায় হাত বুলিয়ে দুই থেকে তিনবার বলেন, ‘আয়ান বাবুটা, সোনামনিটা, আল্লাহ তোমাকে ভালো করে দিবেন, সুস্থ করে দিবেন।’

এ কথাগুলো বলে তিনি হাউমাউ করে কাঁদতে শুরু করেন। তার কান্না দেখে সবাই কেঁদে ফেলেন।

এর কিছুক্ষণের মধ্যেই আয়ানকে অপারেশন থিয়েটারে ঢুকানো হলো। প্রায় চার ঘণ্টা লাগে অপারেশন শেষ হতে। অপারেশন ভালোভাবে সম্পন্ন হয়। ওই বিশেষ ব্যক্তিটি তখন জানান, সম্পূর্ণ বকেয়া টাকা তিনি পরিশোধ করে দিয়েছেন এবং তিনি অনুরোধ করেন, তিনি জীবিত থাকা অবস্থায় যেন তার এই আর্থিক সহযোগিতার কথা কাউকে বলা না হয়।

আজ আইয়ুব বাচ্চু নেই। তার চলে যাওয়ার পর এই কথা আর গোপন রাখেননি আয়ানের মামা সৌরভ আল জাহিদ। বলেছেন কে ছিলেন সেই মহান ব্যক্তি।

তিনি আর আর কেউ নন, তিনি সবার প্রিয় আইয়ুব বাচ্চু।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অনুমতি না পেলেও ২৪ অক্টোবর সিলেট যাবে জাতীয় ঐক্যফ্রন্ট

পরবর্তী

যারা আছেন জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং ও সমন্বয় কমিটিতে

পরবর্তী

যারা আছেন জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং ও সমন্বয় কমিটিতে

এই সম্প্রীতি, সম্প্রীতির বাংলাদেশ

সর্বশেষ

বিশ্বচ্যাম্পিয়ন ইয়ামাল-রদ্রিরা দেশে পৌঁছেছেন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

শেরপুরে পাহাড়ি ঢলে বেইলি সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ২০, ২০২৬

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৪ প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও পাঁচ শিশুর মৃত্যু

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT