চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যারা আছেন জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং ও সমন্বয় কমিটিতে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৮ অপরাহ্ণ ১৯, অক্টোবর ২০১৮
রাজনীতি
A A

নবগঠিত নির্বাচনী জোট জাতীয় ঐক্যফ্রন্ট পরিচালনার জন্য স্টিয়ারিং এবং সমন্বয়ক কমিটি গঠিত হয়েছে। স্টিয়ারিং কমিটি হলো জাতীয় ঐক্যফ্রন্টের সর্বোচ্চ নীতি নির্ধারণী কমিটি। আর প্রথম দিকে লিয়াজোঁ কমিটি গঠনের কথা থাকলেও সে সিদ্ধান্ত থেকে সরে এসে একটি সমন্বয় কমিটি গঠন করেছে সরকার বিরোধী এই জোট। কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন গণফোরামের মহাসচিব মোস্তফা মহসিন মন্টু৷

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর এক বাড়িতে জাতীয় ঐক্যফ্রন্ট পরবর্তী করণীয় নির্ধারণী বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি৷

কিন্তু কমিটিতে কারা দায়িত্বে আছেন সে বিষয়ে কোনো তথ্য দেননি। এই বিষয়টি তিনি পরে জানিয়ে দেবেন বলে জানান।

তবে নাম প্রকাশ না করার শর্তে বৈঠকে উপস্থিত থাকা ঐক্যফ্রন্টের দুইজন শীর্ষ নেতা চ্যানেল আই অনলাইনকে জানান, স্টিয়ারিং কমিটিতে প্রত্যেকটি দল থেকে ৩ জন করে রয়েছেন।

বিএনপি থেকে আছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও ব্যারিস্টার মওদুদ আহমদ।

গণফোরাম থেকে আছেন দলটির মহাসচিব মোস্তফা মহসীন মন্টু, সুলতান মোহাম্মদ মনসুর এবং সুব্রত চৌধুরী।

Reneta

জেএসডি থেকে আছেন আ স ম আব্দুর রব, আব্দুল মালেক রতন এবং তানিয়া রব। নাগরিক ঐক্য থেকে আছেন মাহমুদুর রহমান মান্না, মমিনুল ইসলাম ও শহিদুল্লাহ কায়সার৷

এছাড়া সমন্বয় কমিটিতে প্রত্যেক দল থেকে ৩ জন আর বিএনপি থেকে আছেন ৪ জন।

বিএনপির পক্ষ থেকে ৪ জন সমন্বয়ক হলেন মোঃ শাহজাহান, বরকতউল্লাহ বুলু, হাবীবুর রহমান হাবিব, মনিরুল হক চৌধুরী। গণফোরাম থেকে আছেন আ ও ম শফিকুল্লাহ, মোস্তাক আহমেদ ও জগলুল হায়দার আফ্রিক। জেএসডি থেকে আছেন আব্দুল মালেক রতন, তানিয়া রব ও শহিদুদ্দিন মাহমুদ স্বপন। এছাড়া নাগরিক ঐক্যের পক্ষ থেকে সমন্বয়ক হিসেবে আছেন মমিনুল ইসলাম, শহিদুল্লাহ এবং ডা.জাহিদ উর রহমান।

জাতীয় ঐক্যফ্রন্টের এই নেতা জানান, আগামীকাল ২১ অক্টোবর সন্ধ্যায়, গণফোরাম অফিসে জাতীয় ঐক্যফ্রন্টের সমন্বয়কদের বৈঠক রয়েছে।

শুক্রবার বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফর উল্লাহ চৌধুরী, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, প্রেসিডিয়াম সদস্য তানিয়া রব প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় ঐক্যফ্রন্টলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

জাহিদ হাসান ফিরছেন, যে অনুরোধ করলেন ভক্তরা

জুলাই ১৫, ২০২৬

বিশ্বকাপের সেমিফাইনালে ক্লাব হিসেবে বার্সার রেকর্ড

জুলাই ১৫, ২০২৬

ট্রাম্পের সাথে সম্পর্ক, ইনফান্তিনোর বিরুদ্ধে আইওসি’তে অভিযোগ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত যা জানাল

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যাদুর্গত মানুষের পাশে গুলশান সোসাইটি

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT