চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিশু অপহরণের পর শ্বাসরোধে হত্যা, আটক ১

রুমন রেজারুমন রেজা
৫:১৮ পূর্বাহ্ণ ২৭, নভেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

নারায়ণগঞ্জের আড়াইহাজারে অপহরণের পর মুক্তিপণের সাড়ে তিন লাখ টাকা টাকা না পেয়ে পাঁচ বছরের এক শিশুকে শ্বাসরোধ করে হত্যা করেছে অপহরণকারীরা। উপজেলার দুপ্তারা ইউনিয়নের গিরদা থেকে শুক্রবার ভোরে অপহরণের ১০ ঘন্টা পর পুলিশ লাশ উদ্ধার করে।

ঘটনায় পুলিশ এক অপহরণকারীকে আটক করেছে। আটক অপহরণকারীর নাম ফজলে রাব্বি।

নিহতের নাম হাফসা আক্তার রুপা। সে গিরদা নজরুল ইসলাম বাবু প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর শিক্ষার্থী।

স্থানীয়দের কাছে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে উপজেলার বান্টি চৌধুরীপাড়ায় বাড়ির পাশে খেলা করার সময় মালয়েশিয়া প্রবাসী হযরত আলীর মেয়ে শিশু হাফসা আক্তার রূপাকে অপহরণকারীরা অপহরণ করে নিয়ে যায়। ওই দিন সন্ধ্যার দিকে গিরদা বাজারের একটি ফ্লেক্সিলোডের দোকানে ফোন করে অপহরণকারীরা জানায়, শিশু রূপাকে অপহরণ করা হয়েছে। তাকে জীবিত ফেরত পেতে হলে মুক্তিপণ হিসেবে সাড়ে ৩ লাখ টাকা দিতে হবে। অন্যথায় তাকে হত্যা করা হবে। রূপার পরিবার বিষয়টি পুলিশকে জানালে বৃহস্পতিবার রাতেই মোবাইল ফোন ট্রেকিং করে অপহরণকারী ফজলে রাব্বিকে আটক করতে পারলেও পুলিশ রূপাকে উদ্ধার করতে পারেনি।

শুক্রবার ভোরে পুলিশ রুপার লাশ উদ্ধার করে। নিহতের দাদী সাফিয়া বেগম ঘটনায় জড়িতদের ফাঁসি দাবি করেন।

এদিকে শিশু হাফসা আক্তার রূপাকে অপহরণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় ক্ষুদ্ধ হয়ে উঠেছে এলাকাবাসী। সেই সাথে ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারের দাবি জানায় তারা।

Reneta

পুলিশ জানায়, অপহরণের ঘটনায় এক অপহরণকারীকের আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের সাথে জড়িত ৬ অপহরণকারীকে শনাক্ত করে তাদের আটকের চেষ্টা চলছে। লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নারায়ণগঞ্জশিশু অপহরণশিশু হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

শান্ত’র মনে হয়েছে আরও ভালো ব্যাটিং করতে পারতেন

মে ১২, ২০২৬

ড্র কিংবা হারের কথা ভাবিনি, জয়ের লক্ষ্যে খেলেছি: শান্ত

মে ১২, ২০২৬

টেস্ট চ্যাম্পিয়নশিপ: পাকিস্তানকে টপকে ছয়ে বাংলাদেশ

মে ১২, ২০২৬

অশ্রুসিক্ত বিদায়, মায়ের কবরে সমাহিত আতাউর রহমান

মে ১২, ২০২৬

বক্স অফিসে ঝড়, বছরের সবচেয়ে আলোচিত ৮ ভারতীয় সিনেমা

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT