চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিশুর পরিচয় প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলেন হাইকোর্ট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৮ অপরাহ্ণ ১২, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, আদালত
A A
সাংবাদিককে

মামলা সংশ্লিষ্ট কোনো শিশুর নাম-পরিচয় ও ছবি ভবিষ্যতে যাতে গণমাধ্যমে প্রকাশ বা প্রচার না হয় – সে বিষয়ে সতর্ক করে রায় দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার পর্যবেক্ষণসহ এ রায় দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সাগুফতা তাবাসসুম আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোখলেছুর রহমান। আর ডেইলি স্টারের পক্ষে ছিলেন আইনজীবী কাজী এরশাদুল আলম।

এদিন আদালত রায়ের পর্যবেক্ষণে বলেন, শিশু আইনের মূল উদ্দেশ্যই হচ্ছে কোনো মামলায় বিচারের ক্ষেত্রে শিশুদের গোপনীয়তা রক্ষা করা। যাতে তারা ভবিষ্যত জীবনে সংশোধন ও পুনর্বাসনের সুযোগ পায়।

এর আগে গত ৫ নভেম্বর ‘বয় গেটস টেন ইয়ারস ফর কিলিং ক্লাসমেটস’ নামের একটি প্রতিবেদন প্রকাশ করে ইংরেজি দৈনিক ডেইলি স্টার। ওই প্রতিবেদনে এক শিশু অভিযুক্ত বলে তার নাম ও পরিচয় উল্লেখ করা হয়।

সেই প্রতিবেদনটি যুক্ত করে পরে সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক হাইকোর্ট একটি রিট করেন।

Reneta

সে রিটের শুনানি নিয়ে গয় ১৯ নভেম্বর হাইকোর্ট রুল জারি করেন। সে রুলের উপর শুনানির পর আদালত রুল নিষ্পত্তি করে আজ রায় দেন।

রায়ে ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি না ঘটে সে জন্যে আইন সচিব, তথ্য সচিব ও ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতিকে এ বিষয়ে তদারকি করতে বলা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গণমাধ্যমডেইলি স্টারহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

একতরফা চুক্তির দিন শেষ: ইরানের স্পিকার

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘শেখ হাসিনা যেখানেই আত্মসমর্পণ করুক, তাকে আগে জেলে যেতে হবে’

জুলাই ১৩, ২০২৬

‘ফ্রান্স দলে কোন ফরাসি নেই’— স্পেনের সাবেক প্রধানমন্ত্রীর ‘বর্ণবাদী’ মন্তব্যে তোলপাড়

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যা পরিস্থিতিতে বিদ্যুৎসেবা নিশ্চিতে নিয়ন্ত্রণ কক্ষ চালু

জুলাই ১৩, ২০২৬

বন্যায় মানুষের হাহাকারে ভারী জয়ার মন

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT