চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিশুরা ‘ফার্মের মুরগি’ হচ্ছে, খেলার মাঠ কোথায়?

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৪:০৭ অপরাহ্ণ ১১, মে ২০২২
সম্পাদকীয়
A A
প্রদর্শনীতে প্রতিবাদকারীর পোস্টার, মানবাধিকার ও স্বাধীনতার দাবি. Channel i News - চ্যানেল আই নিউজ

“ঢাকা শহরে খেলার সুযোগ কম। শিশুরা ফ্ল্যাটে বাস করে ফার্মের মুরগির মতো হয়ে যাচ্ছে। বাবা-মায়েদের প্রতি অনুরোধ, কিছু সময়ের জন্য যেন শিশুরা খেলতে পারে; এমন ব্যবস্থা করতে।”- জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বক্তব্য ভেবে দেখার মতো।

সুস্থ শিশু বলতে শুধু শারীরিকভাবে সুস্থ শিশুকেই বোঝায় না; শারীরিক ও মানসিক উভয়ভাবে শিশুকে সুস্থ রাখতে হবে। খেলাধুলা ও শরীরচর্চা শিশুর শারীরিক ও মানসিক বিকাশে অগ্রণী ভূমিকা পালন করে। শিশুর চিন্তার সৃজনশীল বিকাশ খেলাধুলার মাধ্যমে ঘটে, নেতৃত্বের দক্ষতা অর্জিত হয়, জয়-পরাজয় মেনে নেওয়ার সাহস বাড়ে, দেশপ্রেম জাগ্রত হয় এবং নৈতিক চরিত্রের বিকাশ ঘটে। তাই শারীরিকভাবে সুস্থ থাকতে খেলাধুলার বিকল্প নেই।

ঘরের মধ্যে দেশের জনপ্রিয় ফুটবল ও ক্রিকেটের মতো খেলা সম্ভব না হওয়াতে তারা ধীরে ধীরে সেসব থেকে বঞ্চিত হচ্ছে। নগরীর শিশুরা খেলা বলতে বর্তমান সময়ে মোবাইল গেমসকে বুঝতে শুরু করেছে। এতে করে তারা শারীরিক ও মানসিক উভয়দিকেই ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এখন প্রশ্ন হচ্ছে, প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে অভিভাবকরা তাদের সন্তানদের খেলাধুলার জন্য কোথায় পাঠাবে?

রাজধানীতে একসময় প্রায় প্রতি ওয়ার্ড ও পাড়া-মহল্লা, শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি কলোনিতে পর্যাপ্ত খেলার মাঠ ছিল। সেখানে শিশু-কিশোর থেকে শুরু করে তরুণরা খেলাধুলা করত। ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন প্রতিযোগিতাসহ নানা ধরনের সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠান হত। খেলার মাঠকে ঘিরে তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশ ঘটত। এখন সেই সব খেলার মাঠ নেই বললেই চলে।

সম্প্রতি রাজধানীর কলাবাগানে তেঁতুলতলা মাঠ নিয়ে যা হলো, তাতে করে রাজধানীতে শিশুদের খেলার মাঠের সঙ্কটের বিষয়টি নগ্নভাবে উঠে এসেছে। ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার ওয়ার্ড রয়েছে ১২৯টি। এর মধ্যে ৪১টি ওয়ার্ডে কোনো খেলার মাঠ নেই। এই তথ্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের বিশদ অঞ্চল পরিকল্পনার (ড্যাপ) খসড়ায় উল্লেখ রয়েছে। এছাড়া যেসব মাঠ রয়েছে সেগুলোও নানা প্রক্রিয়ায় দখল নয়তো করপোরেট ক্লাব কালচার আর দলীয় হস্তক্ষেপে সাধারণের ব্যবহার সুবিধা বন্ধ।

রাজধানীর জন্য করা ড্যাপের খসড়ায় বলা হয়েছে, আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে ১২ হাজার ৫০০ মানুষের জন্য একটি করে খেলার মাঠ প্রয়োজন। ঢাকার দুই সিটিতে প্রায় ১ কোটি ৮৪ লাখ মানুষ বাস করে। সে হিসাবে ঢাকায় মাঠ দরকার ১ হাজার ৪৬৬টি। যা রাজধানীতে এক অর্থে অসম্ভব! এছাড়া নগর-পরিকল্পনাবিদদের সংগঠন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)’র এক গবেষণায় দেখা গেছে, রাজধানীর ২৩৫টি মাঠের মধ্যে ১৪১টি রয়েছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মালিকানায়, কলোনির মাঠ আছে ২৪টি, ঈদগাহ মাঠ আছে ১২টি। ১৬টি সরকারি মাঠ বিভিন্নভাবে দখল হয়ে গেছে। এর বাইরে মাত্র ৪২টি মাঠ আছে, যেগুলো মোটামুটি সবাই ব্যবহার করতে পারে।

দেশের নীতি নির্ধারকরা ও নগর পরিকল্পকরা উন্নয়নের মাপকাঠি হিসেবে শুধুমাত্র দালানকোঠা আর রাস্তা বানানোকেই হয়তো বেশি গুরুত্ব দিচ্ছেন, কিন্তু সেইসব দালানে বাস করা মানুষদের নিঃশ্বাস নেয়ার জন্য গাছ আর বিকাশের জন্য খেলাধুলার মাঠের পরিকল্পনা সেইঅর্থে করছেন। এদিকে বিশেষ নজর দেয়া একান্ত জরুরি বলে আমরা মনে করি। নয়তো প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা শুধু বলার জন্যই বলা হবে, যার কোনো বাস্তবিক গুরুত্ব ও প্রয়োগ হবে না।

ট্যাগ: খেলার মাঠপ্রধানমন্ত্রীসম্পাদকীয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে পদ্মাসেতুর নাম প্রস্তাব

পরবর্তী

পণ্ডিত শিবকুমারের অন্তিমযাত্রায় অমিতাভ-জয়া

পরবর্তী
শিবকুমারের অন্তিমযাত্রায় অমিতাভ ও জয়া উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

পণ্ডিত শিবকুমারের অন্তিমযাত্রায় অমিতাভ-জয়া

বাংলাদেশ ক্রিকেট দলের তিন খেলোয়াড় মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরাকে বাংলাদেশের ঝুলিতে আরও দুই রুপা

সর্বশেষ

কার্সের ঘটনায় ক্ষুব্ধ রুট, ‘বারবার বোকামি করছে সতীর্থরা’

আগস্ট ২৫, ২০২৬

মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্রপতির

আগস্ট ২৫, ২০২৬

টানা তিন জয়ের পর বাংলাদেশের হোঁচট

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

কারখানা বন্ধের তথ্য নিয়ে বিভ্রান্তিতে দু:খ প্রকাশ সিপিডির

আগস্ট ২৫, ২০২৬

ফ্ল্যাট বিক্রিতে প্রতারণা: বিদিশা এরশাদ গ্রেপ্তার

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT