চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্ল্যাটে বাস করে শিশুরা ফার্মের মুরগির মতো হয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৬ অপরাহ্ণ ১১, মে ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঢাকা শহরে খেলার সুযোগ কম। শিশুরা ফ্ল্যাটে বাস করে ফার্মের মুরগির মতো হয়ে যাচ্ছে। বাবা-মায়েদের প্রতি অনুরোধ, কিছু সময়ের জন্য যেন শিশুরা খেলতে পারে; এমন ব্যবস্থা করতে।

বুধবার ১১ মে সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বিশেষ চাহিদা সম্পন্ন খেলোয়াড়দের দিকেও বিশেষ গুরুত্ব দেয়ার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, নারী খেলোয়াড়রা ভালো করছে। তাদের জন্য আরও সুযোগ সৃষ্টি করতে হবে।

সেসময় তিনি প্রতি উপজেলায় মিনি স্টেডিয়ামের নির্মাণ কাজ দ্রুত শেষ করার তাগিদও দেন।

খেলাধুলা ও সংস্কৃতির চর্চা জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মন্তব্য শেখ হাসিনা বলেন, এ কারণে শিশুদের জন্য খেলাধুলার সুযোগ সৃষ্টি করতে হবে। গ্রামীণ খেলাগুলো আমাদের চালুর ব্যবস্থা নিতে হবে। আমরা এ ব্যাপারে সহায়তা করছি। আমরা চাই, আমাদের এ খেলাগুলো আরও এগিয়ে যাক।

বিগত জাতীয় ক্রীড়া পুরস্কার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সশরীরে উপস্থিত ছিলেন। এবার সশরীর উপস্থিত থাকতে না পারায় প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করে বলেন, ‘সশরীর উপস্থিত থাকতে পারলে খুব ভালো লাগত। আগামীতে অবশ্যই থাকব এবং এই পুরস্কার প্রতি বছর আয়োজন করতে হবে।’

Reneta

রাজধানীর ওসমানী মিলনায়তনে ২০১৩-২০ সালের জন্য জাতীয় ক্রীড়া পুরস্কার গ্রহণ করেন ৮৫ জন ক্রীড়া ব্যক্তিত্ব।

সময় স্বল্পতার জন্য শুধু ২০২০ সালের পদকজয়ীদের মঞ্চে পদক দেয়া হয়। প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ২০২০ সালে নির্বাচিত ৮ জনকে মঞ্চে পদক পরিয়ে দেন। ২০১৩-১৯ সালের নির্বাচিতদের অনুষ্ঠান শুরুর সময় পদক ক্রেস্ট সরবারহ করা হয়। ২০১৩-১৯ সালে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের নাম ঘোষণার পর দাঁড়িয়ে পদক ও ক্রেস্ট তুলে ধরে প্রধানমন্ত্রীকে সম্মান জানান।

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে অনেকে মৃত্যুবরণ করেছেন। তাদের পরিবারের সদস্যরা সেই পুরস্কার গ্রহণ করেন। প্রধানমন্ত্রী প্রয়াত ক্রীড়া ব্যক্তিত্বদেরও স্মরণ করেন।

জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান মঞ্চে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন সংসদীয় কমিটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল জ্যাকব ও মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন। এবারের পুরস্কারপ্রাপ্ত ছাড়াও বিগত সময়ের পুরস্কারপ্রাপ্তরাও এসেছিলেন অনুষ্ঠানে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খেলার মাঠজাতীয় ক্রীড়া পুরস্কারপ্রধানমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার নীল জার্সি পরে খেলার কারণ টুখেল বোঝেন, কিছু জানেন না স্কালোনি

জুলাই ১৫, ২০২৬

সেমির আগে আত্মবিশ্বাসী স্কালোনি

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দফা দাবিতে সচিবালয়ের পথে শিক্ষার্থীরা

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

নিউইয়র্কে ইউরোপীয় নেতাদের সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক

জুলাই ১৫, ২০২৬

‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ’-২০২৬

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT