চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিশুদের মানববন্ধনে যুবলীগের হামলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০০ পূর্বাহ্ণ ১৬, আগস্ট ২০১৫
রাজনীতি
A A

চাঁদপুরের কচুয়ায় চাঁদাবাজির প্রতিবাদে শিক্ষার্থীদের মিছিলে হামলা চালিয়েছে যুবলীগ কর্মীরা। হামলায় ৪০ শিক্ষার্থী আহত হয়েছে। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছে যুবলীগ।

কচুয়া উপজেলার ভূঁইয়ারা হাই স্কুলের প্রধান শিক্ষকের কাছে শনিবার বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে চাঁদা দাবি করে স্থানীয় যুবলীগ নেতারা। চাঁদা না দেয়ায় প্রধান শিক্ষক দুলাল চন্দ্র দে ও শিক্ষক ফজলুল হককে লাঞ্ছিত করে তারা।

প্রতিবাদে রোববার শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করলে তাদের ওপর হামলা চালায় যুবলীগ কর্মীরা। আহত হয় ৪০ শিক্ষার্থী। আহত ২২ জনকে কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আশংকাজনক অবস্থায় অষ্টম শ্রেনীর ছাত্রী সোনিয়াকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা থেকে চাঁদা চাওয়ায় প্রধান শিক্ষক টাকা দিতে অস্বীকৃতি জানালে যুবলীগ নেতারা হামলা করে। এরপর শিক্ষক ফজলুল হক হামলার প্রতিবাদ জানালে সন্ধ্যায় হোস্টেলে ঢুকে তাকেও মারধর করা হয় বলে জানিয়েছে এক আহত শিক্ষার্থী।

সন্ত্রাসীদের ভয়ে মুখ খুলছেন না কচুয়ার ভূইয়ারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যরা।

যুবলীগের কেউ হামলার সঙ্গে জড়িত নয় বলে দাবি করেছে যুবলীগ। কচুয়া উপজেলা যুবলীগের আহ্বায়ক নাজমুল আলম স্বপন বলেন, যারা এ ঘটনা ঘটিয়েছে তারা নিতান্তই সন্ত্রাসী। তারা আওয়ামী লীগ-যুবলীগের কেউ নয়। ১৫ আগস্টের শোক দিবসে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য কোন কুচক্রী মহল ঘটনাটি ঘটিয়েছে বলে তিনি মনে করেন।

Reneta

হামলাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেছে এলাকাবাসী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চাঁদপুরযুবলীগহামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী

জুলাই ২১, ২০২৬

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT