চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিশুদের জন্য সবচেয়ে ক্ষতিকর ‘ইনস্ট্যান্ট নুডলস’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৫ অপরাহ্ণ ১৬, অক্টোবর ২০১৯
স্বাস্থ্য
A A

ইনস্ট্যান্ট নুডলস এমন একটি উপাদান, যা সময় বাঁচায় এবং তাৎক্ষণিকভাবে ক্ষুধা নিবারণ করে। কিন্তু এই খাবারের মধ্যে স্বল্প পরিমাণে পুষ্টি উপাদান থাকায় তা বাচ্চাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। 

এমনকি প্রতিযোগিতামূলক বাজারে নুডলসের স্বাদ বাড়ানোর জন্য এতে যোগ করা হয় এমন সব উপাদান, যা শিশুদের ও বড়দের স্বাস্থ্যের ক্ষতি করে। কিন্তু সারাবিশ্বে লাখ লাখ শিশু তাদের টিফিনে ইনস্ট্যান্ট নুডলস খেয়ে থাকে।

ইউনিসেফের এক প্রতিবেদনে বলা হয়েছে, এশিয়ার দেশগুলোর মধ্যে ফিলিপিন্স, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া অর্থনীতির দিক দিয়ে যেভাবে উন্নতি করছে তাদের মধ্যে চাকরিজীবী বাবা-মা’র সংখ্যাও বাড়ছে। তারা তাদের ছেলে মেয়েদের সচেতনতার জন্য পর্যাপ্ত সময় পাচ্ছে না।

ফলে এই তিনটি দেশে ৪০ শতাংশের মতো বাচ্চাকে খাবারের জন্য ‘ইনস্ট্যান্ট নুডলস’ দিচ্ছে মা। যা বাচ্চাদের খাদ্য ঘাটতি তো পূরণ করছেই না বরং স্বাস্থ্যের জন্য ক্ষতি হচ্ছে।

ওই রিপোর্টে আরও বলা হয়েছে, ৪০ শতাংশের মধ্যে বেশিরভাগ শিশুর বয়স ৫ বছর এবং বিশ্বের প্রায় এক তৃতীয়াংশ শিশুকে এই নুডলস খাওয়ানো হয়।

ইন্দোনেশিয়ার পাবলিক হেলথ বিশেষজ্ঞ হাসবুল্লাহ বলেন, অনেক মা-বাবা মনে করেন তাদের সন্তানদের খালি পেট ভরার জন্য কিছু খাবার খাওয়ালেই হবে, কিন্তু ইনস্ট্যান্ট নুডলসের প্রধান উপাদানগুলো হলো আটা-ময়দা, পাম তেল ও লবণ।

Reneta

এছাড়া এতে স্বাদের জন্য দেওয়া হয় লবণ, মনোসোডিয়াম গ্লুটামেট (এমএসজি বা ই৬২১), সিজনিং ও চিনি। এখানে কোনো পুষ্টি উপাদান, প্রোটিন এমনকি অন্য কোনো ভিটামিন থাকেই না।

স্বাদ বাড়ানোর জন্য মূলত এ ধরনের উপাদান ব্যবহৃত হয়। এ উপাদান দেহের হরমোনের ভারসাম্যে ব্যাঘাত ঘটায় এবং মস্তিষ্কে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে।

অনেক ইনস্ট্যান্ট নুডলসে এমএসজি না থাকলেও তাতে থাকে ই৬৩১ নামে আরেকটি উপাদান। এটিও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এছাড়া থাকতে পারে ই৬২৭ নামে ভিন্ন উপাদানও।

ইনস্ট্যান্ট নুডলসে ব্যবহৃত আরও কিছু উপাদান রয়েছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এতে ব্যবহৃত সাইট্রিক এসিড বড়দের ক্ষতি না করলেও তা শিশুর উপযোগী নয়। এ উপাদানগুলো শিশুর শরীরের ক্ষতি করে এবং এতে স্থূলতাও সৃষ্টি হতে পারে।

ইউনিসেফের মতে, এই ধরনের খাবারের জন্য আয়রণ ঘাটতির পাশাপাশি গর্ভবতী মা’র বাচ্চা জন্মদানের সময় অনেক ধরনের ঝুঁকি থেকে যায়।

ইউনিসেফ এশিয়া পুষ্টি বিশেষজ্ঞ বলেন, আমাদের আধুনিক জীবন যাত্রায় খুব সহজ এবং ঝটপট তৈরি করা উপাদান এই নুডুলস। এমনকি এটা দামেও তুলনামূলক কম। কিন্তু এখানে প্রোটিন এবং আয়রনের পরিমাণ নেই বললেই চলে, যা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।

২০১৮ সালের এক হিসাবে দেখা যায়, চীনে সাড়ে ১২ বিলিয়ন মানুষ ‘ইনস্ট্যান্ট নুডলস’ খেয়ে থাকে যেখানে ভারত এবং জাপান মিলে এই পরিমাণ মানুষ ‘ইনস্ট্যান্ট নুডলসের’ ভোক্তা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইনস্ট্যান্ট নুডলস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফেডারেশন কাপে যেসব সেরার পুরস্কার ডোরিয়েলটনের হাতে

মে ২০, ২০২৬

সিএনজি-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মে ২০, ২০২৬

৬ মাসে কী পেল চট্টগ্রাম? জানালেন ডিসি জাহিদ

মে ২০, ২০২৬

মিরপুরে পেশাগত দায়িত্ব পালনকালে ২ সাংবাদিকের ওপর হামলা

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

মিরপুরে শিশু হত্যার ঘটনায় গ্রেপ্তার সোহেল রানার দায় স্বীকার

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT