কোমলমতি শিশুদের অংক ভীতি ও ইংরেজী ভাষার জড়তা দূর করতে বাংলাদেশে প্রথম বারের মতো এক অভিনব কৌশলে পাঠদান শুরু করেছে ব্র্যাক কুমন লিমিটেড। জাপানে আবিষ্কৃত কুমন মেথড বিশ্বের মোট ৫৭টি দেশে বহুল জনপ্রিয় একটি শিক্ষা পদ্ধতি। এটি বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় স্কুল পরবর্তী শিক্ষা কর্মসূচি।
কুমন মেথডকে রাজধানী ঢাকাসহ সারা বাংলাদেশে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে ব্র্যাক কুমন লিমিটেড তাদের ফ্র্যাঞ্চাইজি সেন্টার চালু করার সিদ্ধান্ত নিয়েছে৷ কুমনের ফ্র্যাঞ্চাইজি মডেলে বিনিয়োগে আগ্রহী উদ্যোক্তাদের নিয়ে মহাখালি ব্রাক সেন্টারের কনফারেন্স রুমে এর পরিচিতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই শিক্ষা কর্মসূচি কুমনের ফ্র্যাঞ্চাইজি হতে আগ্রহ প্রকাশ করে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ সহ সফল ব্যবসায়ী ও বিভন্ন বহুজাতিক প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্র্যাক কুমন লিমিটেডের এর প্রধান নেহাল বিন হাসানসহ প্রতিষ্ঠানটির বিভিন্ন স্তরের কর্মকর্তারা। অনুষ্ঠানে আগ্রহী উদ্যোক্তাদের মাঝে ফ্রাঞ্চাইজি মডেলে বিনিয়োগ এর প্রক্রিয়া এবং সুযোগ সুবিধা তুলে ধরা হয়। এই বিষয়ে বিনিয়োগে আগ্রহীদের প্রতিষ্ঠানটির সঙ্গে যোগাযোগ করার জন্য আহ্বান জানানো হয় অনুষ্ঠানে।









