চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের পর চাই আরও সচেতনতা

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
১০:২৪ অপরাহ্ণ ১৬, মার্চ ২০২০
সম্পাদকীয়
A A

করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকির মধ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে অভিভাবকসহ বিভিন্ন মহলের চাপ ছিল সরকারের ওপর। গত সপ্তাহে প্রথমবারের মতো দেশে তিন ব্যক্তি করোনা আক্রান্তের সংবাদ প্রকাশের পর সেই চাপ আরও বাড়তে থাকে। কিন্তু চাপের ‍মুখেও শিক্ষামন্ত্রণালয় বারবার বলেছে, স্কুল-কলেজ বন্ধের মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। তেমন কিছু হলে তারা সিদ্ধান্ত নেবেন। এমনকি গতকালও শিক্ষামন্ত্রী এমন কথাই জানিয়েছেন।

কিন্তু রাত পোহাতে না পোহাতে পুরো ১৮০ ডিগ্রি ঘুরে গিয়ে মঙ্গলবার থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছে সরকার। শুধু তাই নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ও সরকারের সাথে মিল রেখে ছুটি ঘোষণা করেছে।

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বেশিরভাগ মানুষ। যদিও তাদের মধ্যে কেউ কেউ আবার বলতে চেয়েছেন, এই সিদ্ধান্ত আরও আগেই নেয়া দরকার ছিল। তবে দেরিতে হলেও স্কুল-কলেজ বন্ধের সিদ্ধান্তে যারা খুশি, তারা বলছেন এখন অন্তত বাইরে থেকে বাচ্চাদের সংক্রমিত হওয়ার সম্ভাবনা বন্ধ হলো। তাদের নিয়ে যে দুশ্চিন্তা, তা দূর হলো।

Banglabid

তবে বাইরে থেকে বাচ্চাদের করোনা ভাইরাস সংক্রমের সুযোগ সীমিত হয়ে আসলেও ঘরেও নিরাপদ না তারা। কেননা ঘরের অন্যরা যখন বাইরে যাওয়া-আসা করবেন, তখন বাইরে থেকে করোনা জীবাণু বহন করার ঝুঁকি থেকেই যায়। বিশেষ করে কোনো পরিবারের চাকরি, ব্যবসা বা স্বাধীন কোনো কাজে জড়িত মানুষের ক্ষেত্রে এমন ঝুঁকি এড়ানোর সুযোগ নেই বললেই চলে।

আরেকটি বিষয়ে সবাইকে খুব সতর্ক থাকতে হবে, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে বলে অনেকেই গ্রামে চলে যেতে পারেন। কিন্তু তা হবে আরও মারাত্মক ঝুঁকির বিষয়। কেননা ঢাকার বাইরে এখনও করোনা ভাইরাস আক্রান্তের কোনো খবর পাওয়া যায়নি। এই অবস্থা যদি কোনো আক্রান্ত গ্রামে চলে যায়, তাহলে পুরো গ্রামে করোনা ছড়িয়ে পড়ার বিরাট ঝুঁকি থেকে যায়।

আমরা মনে করি, যাদের সুযোগ আছে, তারা যেন বাধ্যতামূলক বাসা বা বাড়িতে অবস্থান করেন। খুব বেশি প্রয়োজন না হলে কেউ বাইরে যাবেন না। আর বাচ্চাদের নিয়ে কেউ গ্রামে গিয়ে নতুন ঝুঁকি তৈরি করবেন না। সচেতনতার কোনো বিকল্প নাই।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনা ভাইরাসশিক্ষাপ্রতিষ্ঠানশিক্ষাপ্রতিষ্ঠান বন্ধসম্পাদকীয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শিশুদের অংক-ইংরেজি ভীতি দূর করতে ব্র্যাকের কুমন মেথড

পরবর্তী

বঙ্গবন্ধুর শততম জন্মদিন: মুজিববর্ষের শুরু

পরবর্তী
করোনা

বঙ্গবন্ধুর শততম জন্মদিন: মুজিববর্ষের শুরু

ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী'র শ্রদ্ধা

সর্বশেষ

চার দিনের বিরতি দিয়ে এশিয়ান গেমসের প্রস্তুতি শুরু বাংলাদেশের

আগস্ট ২০, ২০২৬

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশের মাহমুদুল হাসান আশরাফী

আগস্ট ২০, ২০২৬

আমার মনে হয় না এবছর বিপিএল হবে: তামিম

আগস্ট ২০, ২০২৬

ভালুকায় প্রকৃতি ও জীবন ক্লাবের নতুন কমিটি

আগস্ট ২০, ২০২৬

দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম শেষে বঙ্গভবনে মির্জা ফখরুল

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT