চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিশিরে ধরবে তো কাটার?

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৮:০৭ অপরাহ্ণ ১৪, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা অনুশীলনে হাসিমুখে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিপক্ষ ব্যাটসম্যানদের জন্য মোস্তাফিজের সবচেয়ে বড় অস্ত্র ‘কাটার’। যদিও কাটার ত্রাস ছড়াচ্ছে না আগের মতো ভয়াল হয়ে, তবে এখনও দুর্বোধ্যই বটে। ত্রিদেশীয় সিরিজে মূলঅস্ত্র কতটা ছুঁড়তে পারবেন ফিজ? এমন প্রশ্ন আসছে কুয়াশাকে কেন্দ্র করে। যার কারণে মাঠে থাকবে শিশিরের প্রকোপ। ভেজা বল কতটা গ্রিপ করতে পারবেন মোস্তাফিজ, সেটি নিয়েই যত সংশয়!

ওয়ানডে দলে মোস্তাফিজুর রহমানের আগমনের পর ঘরের মাঠে টানা তিনটি সিরিজ জিতেছিল বাংলাদেশ। প্রতিটি সিরিজেই বাঁহাতি পেসার রেখেছিলেন একচ্ছত্র অবদান। ২০১৫ সালে ভারতের বিপক্ষে নিজের অভিষেক সিরিজের তিন ম্যাচে ১৩ উইকেট। পরে সাউথ আফ্রিকার বিপক্ষে ৫টি আর জিম্বাবুয়ের সঙ্গে নেন ৮ উইকেট। সবগুলোই ছিল তিন ম্যাচের সিরিজ। ঘরের মাঠে মোস্তাফিজ পারফর্ম করেছে কিন্তু দল হেরেছে, এমন হয়েছে খুব কমই। নিজেদের মাটিতে সবশেষ সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে হেরে (২-১) যাওয়ার সময় ইনজুরির কারণে দলেই ছিলেন না ফিজ। পরিসংখ্যান বলছে, সোমবার শুরু হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজে জিততে চেনারূপেই পেতে হবে কাটার মাস্টারকে।

সোমবার বেলা ১২টায় শের-ই-বাংলা স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে নামবে মাশরাফীবাহিনী। জেঁকে বসা শীতের ঘন কুয়াশার কথা চিন্তায় রেখেই এগিয়ে আনা হয়েছে ম্যাচ শুরুর সময়। ম্যাচের আগেরদিন রোববারও ঘন কুয়াশায় ঢাকা পড়ে ছিল হোম অব ক্রিকেট। শিশিরের প্রভাব ভেদ করে নিজেকে কতটা মেলে ধরতে পারবেন ফিজ, সেটার অপেক্ষায় থাকতে হচ্ছে।

Banglabid

কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার দিনে টস ভাগ্য গড়ে দিতে পারে ম্যাচের ব্যবধান। সেটি মাথায় রাখছেন টাইগার অধিনায়ক মাশরাফীও। তবে সিদ্ধান্ত কী হবে সেটি ছেড়ে দিচ্ছেন ওই সময়ের আবহাওয়ার উপরই, ‘আমরাও দ্বিধায় আছি, আগে ব্যাটিং করলে ভাল নাকি বোলিং করলে। ভারী কুয়াশা পড়লে খুব একটা শিশির পড়বে না। শিশির বেশি না পড়লে বোলিংটা ভাল হয়। তাই নির্দিষ্ট দিনে আবহাওয়া কেমন থাকছে সেটার উপরই ব্যাপারটা নির্ভর করছে।’

আবহাওয়ার পরিস্থিতি বা টসের ফল যাই হোক, ম্যাচ জিততে মাশরাফী মাঠে পরিকল্পনার যথাযথ প্রয়োগ চান, ‘কাল টস জিতলে আমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে। তবে এটা নিয়ে না ভেবে আমরা শুরুতে ব্যাটিং কিংবা বোলিং যাই পাই, সেটায় পরিকল্পনার বাস্তবায়নটা হবে গুরুত্বপূর্ণ। আমার মনে হয় না, ব্যাটিং-বোলিং ওরকম কোন পার্থক্য তৈরি করবে। কোন পার্থক্য হলেও তা কমানোর মতো সামর্থ্য আমাদের আছে। সেদিকেই নজর থাকা গুরুত্বপূর্ণ।’

কাটার মাস্টার ফিজ

Reneta

কন্ডিশন দেখে প্রশ্ন এসে যায় সোমবার জিম্বাবুয়ের বিপক্ষে কয় পেসার নিয়ে নামবে বাংলাদেশ? মাশরাফী বললেন, ‘অতীতে চারজন নিয়ে খেলে সফল হয়েছি। পরে তিন পেসারের কম নিয়ে খেলিনি। পেস বোলারদের উপর সবসময় একটা আস্থা আমরা রেখেছি। হয়তবা অনেক সময় আমরা পেসাররা ডেলিভার করতে পারিনি। আবার যখন ডেলিভার করতে পেরেছি সেই ম্যাচগুলো আমরা জিতেছি। আবার যখন পারিনি আমাদের কারণেও ম্যাচ হেরেছি। পেসারদের উপর আস্থা সবসময়ই ছিল। কিন্তু কয়েকটি সিরিজে ধারাবাহিকতা ছিল না। এখনও অবশ্যই আস্থা আছে। আশা করছি ধারাবাহিকতাও আগের মতো ফিরে আসবে।’

স্কোয়াডের মূল তিন পেসার মাশরাফী, মোস্তাফিজ ও রুবেল হোসেন একসঙ্গে বোলিং অনুশীলন করলেন সেন্টার উইকেটের পাশে। ত্রয়ীর সঙ্গে জিম্বাবুয়ের বিপক্ষে একাদশে যোগ হতে পারেন পেস বোলিং অলরাউন্ডার আবুল হাসান রাজু ও মোহাম্মদ সাইফউদ্দিনের মধ্যে একজন। আর সাকিবের সঙ্গে স্পিন আক্রমণে সানজামুল না মিরাজ সঙ্গী হবেন সেটি জানা যাবে টসের পরই।

ছবি: সাকিব উল ইসলাম

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ত্রিদেশীয় সিরিজমোস্তাফিজুর রহমান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT