চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিল্পোন্নত দেশ গড়তে দক্ষ মানব-সম্পদ তৈরির বিকল্প নেই : শিল্পমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৪ অপরাহ্ণ ০৭, ফেব্রুয়ারি ২০২১
অর্থনীতি
A A

শিল্পোন্নত দেশ গড়তে শিল্পখাতে দক্ষ মানব-সম্পদ তৈরির কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

তিনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের সফলতা অর্জনে কর্মদক্ষতার উন্নয়নের ওপর সর্বাধিক গুরুত্ব দিতে হবে।

রোববার নতুন ‘জাতীয় শিল্পনীতি-২০২১’ প্রণয়ণের লক্ষ্যে জুমে অংশীজন পরামর্শক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

প্রিজম প্রোগ্রামের টেকনিক্যাল এসিস্ট্যান্স কম্পোনেন্টের সহযোগিতায় শিল্প মন্ত্রনালয় বাংলাদেশ ইন্সটিটিউট অব ম্যানেজমেন্টে (বিআইএম) এ ভার্চ্যূয়াল কর্মশালার আয়োজন করে।

শিল্পসচিব কে এম আলী আজমের সভাপতিত্বে অংশীজন কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (নীতি, আইন ও আন্তর্জাতিক) মো. সেলিম উদ্দিন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিনিয়র সহকারি সচিব (নীতি) সলিম উল্লাহ।

Reneta

এরপর উন্মুক্ত আলোচনা এবং সুপারিশের সারসংক্ষেপ পর্বে সঞ্চালনা করেন কে এম আলী আজম।

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ বলেন, শিল্পখাতের ক্রমবর্ধমান উন্নতি ও উৎপাদনশীলতা অর্জনে উপর্যুক্ত প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি দক্ষ মানবসম্পদ সৃষ্টির মাধ্যমে অধিকতর জনগোষ্ঠিকে শিল্পখাতের সাথে সম্পৃক্ত করতে হবে। টেকসই অর্থনৈতিক উন্নয়নের একটি অপরিহার্য পূর্বশর্ত হচ্ছে পরিবেশবান্ধব শিল্পায়ন। সে লক্ষ্যে সরকার পরিবেশবান্ধব শিল্প কারখানা গড়ে তোলার উপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানান তিনি।

শিল্পমন্ত্রী বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের সফলতা অর্জনে সরকারি ও বেসরকারি সমন্বিত প্রচেষ্টায় শিল্পায়নের মাধ্যমে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন ও দেশে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও দক্ষতা বৃদ্ধি জাতীয় শিল্পনীতি ২০২১ প্রণয়নের মূল উদ্দেশ্য। এছাড়াও নতুন শিল্পনীতির আরেকটি লক্ষ্য হচ্ছে তথ্য-প্রযুক্তি নির্ভর চতুর্থ শিল্প বিপ্লবের সর্বোচ্চ সুফল অর্জন এবং দক্ষ মানব সম্পদ সৃষ্টির মাধ্যমে দারিদ্রতা ও বেকারত্ব কমানো।

শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেন, নতুন জাতীয় শিল্পনীতি-২০২১ প্রণয়নের ক্ষেত্রে শ্রমিকদের স্বার্থ ও উদ্যোক্তা উন্নয়নে সর্বাধিক গুরুত্ব দেয়া হবে।

শিল্পায়নে পরিবেশের ওপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, পরিবেশের সুরক্ষার বিষয়টি বিবেচনা করে নির্ধারিত স্থানে শিল্প কারখানা স্থাপন করার বিষয়টি নিশ্চিত করে শিল্পনীতি প্রণয়ন করা হবে। এছাড়াও বিদেশে বিনিয়োগের ক্ষেত্রে দেশীয় উদ্যোক্তাদের শিল্প কারখানা স্থাপনের বিষয়টি শিল্পনীতিতে প্রধান্য বা অগ্রাধিকার দেয়া হবে।

প্রতিমন্ত্রী বলেন, আমাদের দেশে শিল্পখাতে দক্ষ শ্রমিক ও কারিগরের অভাব রয়েছে। নতুন শিল্পনীতিতে দক্ষ শ্রমিক ও কারিগর তৈরিতে প্রশিক্ষণের বিষয়টিও গুরুত্ব দিতে হবে।

কর্মশালায় এমসিসিআই, ডিসিসিআই, বিডাব্লিউসিসিআই, বিসিআই, এফবিসিসিআই’র নেতৃত্ববৃন্দসহ শিল্প-বাণিজ্য ও বণিক সমিতির প্রতিনিধিরা, শিল্প মন্ত্রণালয় আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধান, আলী সাবেত’র টিম লিডার, প্রিজন বাংলাদেশ’র প্রধানসহ সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন। বাসস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চতুর্থ শিল্প বিপ্লব
শেয়ারTweetPin

সর্বশেষ

ফরিদগঞ্জে দিনব্যাপী ফ্রি এআই স্কিলস কর্মশালা

মে ৮, ২০২৬

যুক্তরাষ্ট্রে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি পেল হত্যাকাণ্ডের শিকার লিমন-বৃষ্টি

মে ৮, ২০২৬

১১ বছরের কন্যাশিশুকে ‘ধর্ষণের পর’ হত্যা

মে ৮, ২০২৬

শান্তর পাল্টা আক্রমণে এগিয়ে যায় বাংলাদেশ

মে ৮, ২০২৬

শুভেচ্ছা সফরে চট্টগ্রামে ভারতীয় নৌবাহিনীর জাহাজ

মে ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT