চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিল্পী সমিতিকে যারা ঢাল বানিয়েছে তাদের হঠাও: ওমর সানি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫০ অপরাহ্ণ ২১, জুলাই ২০১৯
বিনোদন
A A

আর কিছুদিন পরেই চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। সেখানে ‘সভাপতি’ পদে অংশ নেয়ার জন্য ভেতরে ভেতরে প্রস্তুতি নিচ্ছেন নব্বই দশকের সাড়া জাগানো চিত্রনায়ক ওমর সানি। রবিবার (২১ জুলাই) দুপুরে চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে এমনটাই ইঙ্গিত দিলেন এই নায়ক। তিনি জানালেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে অবশ্যই নির্বাচন করবেন। 

সর্বশেষ ২০১৭ সালের নির্বাচনে ‘সভাপতি’ পদে শিল্পী সমিতির নির্বাচনে অংশ নিলেও মিশা সওদাগরের কাছে পরাজিত হন ওমর সানি। তার আগে তিনি দুইবার শিল্পী সমিতির কার্যকরী সদস্য, একবার ক্রীড়া ও প্রচার সম্পাদক এবং সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন।

জনপ্রিয় এই চিত্রনায়ক মনে করেন, এবার ‘সভাপতি’ পদ ছাড়া তার জন্য বিকল্প কোনো অপশন নেই। বললেন, আমি প্যানেল থেকে নির্বাচন করবো। তবে প্যানেলের অন্যান্য পদে কারা থাকবেন এখনও ঠিক হয়নি।

Banglabid

ওমর সানি বলেন, শিল্পী সমিতি ভালোবাসার জায়গা। এটা টাকা-পয়সা কামানোর জায়গা না। কিন্তু কেউ কেউ শিল্পী সমিতিকে ব্যবহার করে টাকা-পয়সা কামানোর জায়গা করে ফেলেছে। আগামী নির্বাচনে সমিতি থেকে কামানো লাখ লাখ টাকা ঢালা শুরু করবে। সমিতি ও এই জায়গাটাকে ভালোবাসি। যারা টাকা ঢালবে তাদের সঙ্গে টক্কর দেয়াটা বেমানান দেখাবে।

ভোটারদের উদ্দেশ্যে ওমর সানি বলেন, যারা সমিতিকে ঢাল বানিয়েছে তাদের হঠাও। কারা ঢাল বানিয়ে সুযোগ সুবিধা নিয়েছে তাদের নামগুলো আমি বলতে চাইনা। যারা সমিতির সদস্য, ভোটার এবং বাংলা সিনেমার দর্শক তারা এ সম্পর্কে ভালো করেই জানে। তাই আমার চাওয়া ভালো একটা কমিটি আসুক। যারা ব্যক্তি স্বার্থে নয়, চলচ্চিত্রের কাজে শিল্পী সমিতিকে ব্যবহার করবে। আসল কথা হলো, যারা চলচ্চিত্রকে বাঁচাতে কাজ করবে।

সবশেষে ওমর সানি জানান, তিনি যেমন চলচ্চিত্রের সুদিনে ছিলেন, তেমনি খারাপ দিনেও পাশে আছেন, থাকবেন।

Reneta

প্রসঙ্গত, গেল ২৪ মে ২০১৭-১৮ মেয়াদে নির্বাচিত শিল্পী সমিতির বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে। সমিতির গঠনতন্ত্রের ৮ নম্বর অনুচ্ছেদের (চ)-এ আছে, ‘পূর্ববর্তী কার্যকরী পরিষদের মেয়াদান্তে অতিরিক্ত ৯০ দিনের মধ্যে অবশ্যই নির্বাচন হইতে হইবে।’ সে হিসাবে আগামী ২৪ আগস্টের মধ্যে ২০১৯-২০-এর নির্বাচন হওয়ার কথা।

কিন্তু সেই নির্বাচনের তফসিল এখনো ঘোষণা হয়নি। শিল্পী সমিতির বিদায়ী কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, গঠনতন্ত্র অনুযায়ী আগামী আগস্টের মধ্যেই নির্বাচন হওয়ার কথা। কিন্তু আগস্ট শোকের মাস। তাই এক মাস পিছিয়ে সেপ্টেম্বর মাসে নির্বাচন হতে পারে। সে ক্ষেত্রে আগস্টের শেষ দিকে হয়তো তফসিল ঘোষণা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওমর সানিমিশা সওদাগরলিড বিনোদনশিল্পী সমিতি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কোহলিই অধিনায়ক, বিশ্রামে বুমরাহ-পান্ডিয়া

পরবর্তী

মরগান ঢাকার জার্সিতে, রাজশাহীতে ডুমিনি

পরবর্তী

মরগান ঢাকার জার্সিতে, রাজশাহীতে ডুমিনি

মিন্নির আইনজীবীদের সঙ্গে শম্ভু এমপির রুদ্ধদ্বার নৈশ বৈঠক

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT