শিল্পকলায় বঙ্গবন্ধুকে নিয়ে ‘জনকের অনন্তযাত্রা’

শিল্পকলায় বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নাটকের একটি দৃশ্য, অভিনেতারা সেলাম জানাচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
শোকের মাস আগস্ট। এ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চলছে মাসব্যাপী আয়োজন। অনুষ্ঠানের অংশ হিসেবে শুক্রবার (২৬ আগস্ট) সন্ধ্যা ৭টায় একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে প্রদর্শিত হবে বঙ্গবন্ধুকে নিয়ে নাটক ‘জনকের অনন্তযাত্রা’।
নাটকটির রচনা ও নির্দেশনা দিয়েছেন মাসুম রেজা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কেন্দ্র করেই এটির গল্প তৈরি করা হয়েছে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু পরিবারের ওপর ঘটে যাওয়া ইতিহাসের নির্মমতার পর তাকে সমাধিস্থ করার ঘটনা নিয়ে এ নাটক।
এতে অভিনয় করেছেন দেশের প্রথম সারির বেশ কয়েকটি নাটকের দলের সদস্যরা। এর মধ্যে আছেন-আজিজুল হাকিম, মুনিরা ইউসুফ মেমী, কামাল বায়েজিদ, সায়েম সামাদ, শামছি আরা সায়েকা, রামিজ রাজু প্রমুখ।






