চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিরোপা ভাগাভাগিই হতো সঠিক সমাধান: কিউই কোচ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০১ অপরাহ্ণ ১৬, জুলাই ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

দুদলের প্রথম ১০০ ওভারেও ম্যাচ নিষ্পত্তি হল না। তাই ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানেও ম্যাচ হল টাই। তাই আইসিসির বেঁধে দেয়া এক নিষ্ঠুর নিয়মে বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারল না নিউজিল্যান্ড। ‘বাউন্ডারির হিসাব’ নামক সেই নিয়মের সমালোচনা করেছেন দলটির অধিনায়ক কেন উইলিয়ামসন। এবার একই পথে হাঁটলেন কোচ গ্যারি স্টেড। তার মতে, দ্বৈত চ্যাম্পিয়ন ঘোষণা করাই হত ন্যায্য ফল!

শুধু বাউন্ডারির হিসাব-নিকাশই নয়, নিউজিল্যান্ড পাশে পায়নি আম্পায়ারদেরও। বেন স্টোকসের ব্যাটে লেগে যে বলটা বাউন্ডারি হয় তাতে আম্পায়ার কুমার ধর্মসেনা রান দেন ৬টি। অথচ স্টোকস তখন পর্যন্ত উইকেটের অন্যপ্রান্তেই পৌঁছাননি। ৩ বলে ৯ রানের সমীকরণ হয়ে যায় ২ বলে ৩। একটা রান বেশি পেয়ে ম্যাচটা টাই করার সুযোগ পায় ইংল্যান্ড। পরে তো তুলে নেয় শিরোপাও।

ম্যাচ শেষে বিষয়টাকে লজ্জাজনক বলেছিলেন উইলিয়ামসন। এবার অধিনায়ককে সমর্থন করেছেন কোচ স্টেড ও ব্যাটিং কোচ ক্রেগ ম্যাকমিলান। দুজনেরই মত, ম্যাচ ও সুপার ওভার টাই হওয়ার পর কেবল মাত্র বাউন্ডারির হিসেবে শিরোপা নির্ধারণটা অন্যায্য!

‘যখন পুরো সাত সপ্তাহের খেলার পরও ফাইনাল আলাদা করা যায় না, তখন বিষয়টা (যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা) আইসিসির মাথায় রাখা উচিত ছিল। সবকিছু পুনর্বিবেচনা করা উচিত। আমার মনে হয়, সময় থাকতে থাকতে এখনই নিয়ম সংশোধন করা উচিত’-, বলেছেন কিউই কোচ স্টেড।

তার সঙ্গে সুর মিলিয়েছেন ম্যাকমিলানও, ‘হয়তো ফাইনালের সিদ্ধান্ত পাল্টানো যাবে না। তবে যেটা ঠিক হতো, তা হল যখন ৫০ ওভার আর সুপার ওভারের পরও দুই দলকে আলাদা করা যায় না, তখন দ্বৈত চ্যাম্পিয়ন ঘোষণা করা। ’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ-২০১৯লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইরানি নেতাদের ইসরায়েল গুপ্তহত্যার চেষ্টা করেছিল: যুক্তরাষ্ট্র

জুলাই ৩, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে জনপ্রিয় হয়ে উঠছে বিষমুক্ত নিরাপদ আম চাষ

জুলাই ৩, ২০২৬

জলাবদ্ধতায় ভোগান্তিতে পুরান ঢাকার মাজেদ সরদার রোডের বাসিন্দারা

জুলাই ৩, ২০২৬

ডিয়েগো এটা তোমার জন্য..

জুলাই ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ব বাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT