চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিরোপা জয়ের পর গার্দিওলা বললেন, ‘আমরা কিংবদন্তি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫০ পূর্বাহ্ণ ২৩, মে ২০২২
ফুটবল, স্পোর্টস
A A
গার্দিওলা শিরোপা জয়ের পর উল্লাসে মেতে উঠেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যাচের ৭৬ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল অ্যাস্টন ভিলা। কিন্তু এরপর পাঁচ মিনিটের নাটকীয় প্রত্যাবর্তনে তিন গোল দিয়ে ম্যাচ নিজেদের করে নেয় ম্যানচেস্টার সিটি। পাঁচ মৌসুমে পেপ গার্দিওলার অধীনে চতুর্থ শিরোপা জয়ের সাধ পায় সিটি। ম্যাচ শেষে তাই নিজেদের ‘কিংবদন্তি’ বলেই মনে করছেন গার্দিওলা।

‘আমরা কিংবদন্তি, আমাদের স্মরণ করা হবে। ক্লাবে ফুটবলারদের নিবেদন একেবারে চিরন্তন। আমরা যা অর্জন করেছি, তা খুব কঠিন, স্যার অ্যালেক্স ফার্গুসন ম্যানচেস্টার ইউনাইটেডে কয়েক বছর আগে এটি করেছিলেন, দুই বা তিনবার, এখন আমি এটি করার মাত্রা বুঝতে পারছি।’

চলতি ইংলিশ প্রিমিয়ার লিগে হাড্ডাহাড্ডি লড়াই দেখেছে ফুটবল প্রেমীরা। লিগ শিরোপা উঁচিয়ে ধরতে অপেক্ষা করতে হয়েছে রাউন্ডের শেষ ম্যাচ অবধি। শিরোপার রেসে থাকা লিভারপুল এত টুকোও ছেড়ে কথা বলেনি। শেষ ম্যাচে পা হড়কালেই ট্রফি হাতছাড়া হতে পারত সিটির। তবে তা হতে দেয়নি গার্দিওলার শিষ্যরা। লিভারপুলের এমন দাপুটে পারফরমেন্স নিজেদের খেলায় আরও উন্নতি করতে সহায়তা করেছে বলেই মনে করেন গার্দিওলা।

‘আমি আমার জীবনে লিভারপুলের মতো দল দেখিনি, কৃতিত্বের মাত্রা আমাদের প্রতিদ্বন্দ্বীর মাত্রার সাথে সম্পর্কিত। লিভারপুলকে অভিনন্দন, তারা প্রতি সপ্তাহে আমাদের আরও ভাল করে তুলেছে। এখন উদযাপন করার সময়, আমরা আবারও চ্যাম্পিয়ন।’

সিটির জয়ে মৌসুমে চতুর্থ শিরোপা জয়ের স্বপ্ন ভঙ্গ হয়েছে লিভারপুলের। তবে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদকে হারানো গেলে তৃতীয় শিরোপা নিশ্চিত হবে ইয়ুর্গেন ক্লপের দলের। অন্যদিকে রিয়ালের বিপক্ষে হেরেই বাদ পড়তে হয়েছিল গার্দিওলাকে। তবে তার অধীনে চতুর্থ শিরোপা জয়ে সেই ব্যথা ভুলতে পারে সিটি সমর্থকরা। দারুণ জয়ের পর তাই রিয়ালকে নিয়েও ঠাট্টা করেছেন গার্দিওলা।

‘আমি রিয়াল মাদ্রিদকে ফোন করেছি। তারা আমাকে ভাল পরামর্শ দিয়েছে! মাদ্রিদের বিপক্ষে হারের কোনো ব্যাখ্যা নেই, আজ কোন ব্যাখ্যা নেই। কখনও কখনও এই ধরনের পরিস্থিতিতে থাকতে ভালো লাগে। এটি আমাদের পরবর্তী মৌসুমে আরও শক্তিশালী হতে সাহায্য করবে।’

ট্যাগ: ইংলিশ প্রিমিয়ার লিগগার্দিওলাম্যানচেস্টার সিটিরিয়াল মাদ্রিদলিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘ভয়াবহ’ চ্যালেঞ্জের মুখে পুরো বিশ্ব: ডব্লিউএইচও প্রধান

পরবর্তী

ব্যবসায়ীকে প্রকাশ্যে হত্যা: দায় স্বীকার করে ৩ আসামির জবানবন্দি

পরবর্তী
নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা পুলিশের সঙ্গে দেখা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যবসায়ীকে প্রকাশ্যে হত্যা: দায় স্বীকার করে ৩ আসামির জবানবন্দি

বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করতে ব্যর্থ, উইকেটের জন্য অপেক্ষা. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যাটিং বিপর্যয়ে মুমিনুল বাহিনী

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT