চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিরোপা জিতে শীর্ষে ‘ক্লে কোর্টের’ রাজা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৭ পূর্বাহ্ণ ২৩, এপ্রিল ২০১৮
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

ক্লে কোর্টে সেই অপ্রতিরোধ্য রাফায়েল নাদাল। রোববার মন্টে কার্লো মাস্টার্সে কেই নিশিকোরিকে ৬-৩, ৬-২ সেটে হারিয়ে শিরোপা জিতেছেন তিনি। পাশাপাশি বিশ্ব র‌্যাঙ্কিংয়ের এক নম্বর স্থানও দখলে রেখেছেন স্প্যানিশ সুপারস্টার।

এবার ট্রফি জিতে নতুন রেকর্ড গড়েছেন ‘ক্লে কোর্টের’ রাজা। টেনিসের ‘ওপেন’ যুগে তিনিই প্রথম খেলোয়াড়, যিনি কোনো একটি নির্দিষ্ট টুর্নামেন্ট ১১বার জিতলেন। একই সঙ্গে এটি তার ৩১নম্বর মাস্টার্স খেতাব। যাতে নোভাক জোকোভিচকে ছাড়িয়ে গেছেন। সব মিলিয়ে নাদালের এটি ৭৬ নম্বর এটিপি ট্যুর শিরোপা।

রজার ফেদেরারকে পেছনে ফেলে একনম্বর র‌্যাঙ্কিং ধরে রাখার জন্য টুর্নামেন্টটি জিততেই হত নাদালকে। ১৬বারের গ্র্যান্ড স্ল্যামজয়ী তারকা কাজটা খুব সহজেই করেছেন। নাদালের চোখ এবার পরের সপ্তাহের বার্সেলোনা ওপেনে।

নিশিকোরি অবশ্য প্রথম সেটে শুরুটা খারাপ করেননি। নাদালের সার্ভ ভেঙে ২-১এ এগিয়েও যান। কিন্তু চাপটা ধরে রাখতে পারেননি। পরের চার গেম হেরে যান। সেখান থেকে আর নাদালকে আটকানো সম্ভব হয়নি। চোট সারিয়ে ফিরে এসে দুর্দান্ত ছন্দে রয়েছেন নাদাল। সাত ম্যাচে কোনো সেট হারাননি তিনি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: রাফায়েল নাদাললিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

নিহত মাছ ব্যবসায়ী বাবু শিকদার

বরিশালে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, আটক ২

মে ১৫, ২০২৬

চাঁদপুরের চরাঞ্চলে কালোজিরা চাষের সম্ভাবনা

মে ১৫, ২০২৬

আবার বিশ্বকাপ, আবারও শাকিরা

মে ১৫, ২০২৬

হরমুজ প্রণালি উন্মুক্ত রাখতে একমত ট্রাম্প-শি জিন পিং

মে ১৫, ২০২৬

জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র নতুন সমঝোতা স্মারক সই

মে ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT