চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিরোপা কন্যাদের চ্যানেল আই’র সংবর্ধনা

নাজিম আল শমষের নাজিম আল শমষের
৫:২৫ পূর্বাহ্ণ ০৩, এপ্রিল ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

দীর্ঘ বিমান যাত্রার ক্লান্তি। মধ্যরাতের ঘুম ঘুম চোখ। কিন্তু হঠাৎই সব ঘুম উধাও বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল দলের সদস্যদের। হংকং জয় করে ফেরা বাংলার বাঘিনীদের বহন করা বাসটি তখন বিমানবন্দর থেকে রওনা হয়ে সরাসরি প্রবেশ করেছে চ্যানেল আই ভবনে। সেখানে লাল-সবুজ কন্যাদের বরণ করে নিতে প্রস্তুত হৃদয়ে মাটি ও মানুষকে ধারণ করা বাংলাদেশের জনপ্রিয় এ চ্যানেলটি।

মঙ্গলবার দিবাগত রাত ১২.৪৫ মিনিটে বাংলাদেশের মাটি ছোঁয় জকি ক্লাব গার্লস ইন্টারন্যাশনাল ফুটবল টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন লাল-সবুজ কিশোরীদের বহনকারী বিমানটি। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সেরেই মারিয়া মান্ডার দলকে বহনকারী বাসটি চলে আসে চ্যানেল আইতে। ফটকে শিরোপা জয়ী দলটিকে ফুলেল শুভেচ্ছা জানান চ্যানেল আই’র ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও বার্তা প্রধান শাইখ সিরাজ।

ক্লান্তি থাকার পরও চ্যানেল আইতে আসার জন্য শিরোপা জয়ী দলের সদস্যদের প্রতি ধন্যবাদ ও সাফল্যে অভিনন্দন জানান চ্যানেল আই’র ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ‘আমরা জয়ের জন্য কাজ করি। বাংলাদেশের জয়ের জন্য। এই মেয়েরা বিরাট একটি জয় নিয়ে ফিরেছে। সুতরাং মধ্যরাত, মধ্যদিন এটা কোন ব্যাপার নয়। ২৪ ঘণ্টার কোন সময় কোন ব্যাপার নয়। তারা বিরাট একটি জয় নিয়ে বাংলাদেশে এসেছে। চ্যানেল আই প্রাঙ্গণে এসেছে। তাদেরকে সারা পৃথিবীর দর্শকদের পক্ষ থেকে অনেক অভিনন্দন।’

মার্কিন যুক্তরাষ্ট্রের অনূর্ধ্ব-১৫ কনকাকাফ টুর্নামেন্ট খেলার জন্য নিবন্ধন করা হয়েছে সাউথ এশিয়া জয়ী দলটির নাম। সেই টুর্নামেন্টের জন্য মারিয়া মান্ডার দলকে আগাম শুভেচ্ছা জানিয়ে রাখলেন চ্যানেল আই’র বার্তা প্রধান শাইখ সিরাজ, ‘আগামীতে ফ্লোরিডাতে যে কনকাকাফ টুর্নামেন্টটি হবে তাতে মনোনীত হবে এবং এশিয়া থেকে সেরা হবে। সবাইকে শুভেচ্ছা চ্যানেল আইয়ের পক্ষ থেকে।’

Reneta

সংবর্ধনায় শিরোপাজয়ী প্রত্যেক সদস্যের হাতে তুলে দেয়া হয় ১০ হাজার টাকার সম্মাননাও। চ্যানেল আইয়ের এমন উদ্যোগে কৃতজ্ঞা জানান অনূর্ধ্ব-১৫ দলটির কোচ গোলাম রব্বানী ছোটন, ‘মেয়েরা তিনটি কঠিন ম্যাচ খেলেছে। খুব ক্লান্ত। তারপরও তাদের খুব ভাল লাগছে। মেয়েরা খুবই আনন্দিত। ধন্যবাদ চ্যানেল আইকে।’

ছবি: জাকির সবুজ

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT