চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিরোপার রাতে মেসির দুই কীর্তি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৪ পূর্বাহ্ণ ২৮, এপ্রিল ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A
চ্যাম্পিয়ন

চ্যাম্পিয়ন

লেভান্তের বিপক্ষে শুরুর একাদশে ছিলেন না। বার্সেলোনা কাঙ্ক্ষিত গোলটা পাচ্ছিল না। বদলি নেমে সেই লিওনেল মেসিই হলেন ত্রাতা। তাতে লা লিগার শিরোপা উৎসবে মাতাল বার্সেলোনা। চ্যাম্পিয়ন হওয়ার রাতে দারুণ দুটি কীর্তি গড়েছেন অধিনায়ক।

মধ্যবিরতির পর কৌতিনহোকে তুলে মেসিকে মাঠে পাঠান কোচ ভালভার্দে। ম্যাচের ৬২ মিনিটে গোল করেন অধিনায়ক। ওই গোলেই শিরোপা নিশ্চিত হয় তিন ম্যাচ হাতে রেখে।

চলতি লিগে এই গোলটি মেসির ৩৪তম, যা সর্বোচ্চ। এই গোলে লা লিগায় বদলি হিসেবে নেমে ২৪তম বার জাল খুঁজে নিলেন মেসি, যা রেকর্ড সর্বোচ্চ। একুশ শতকেই আর কেউ এমন কীর্তি গড়তে পারেননি।

শিরোপা উঁচিয়ে ধরেই গড়েছেন দারুণ আরেকটি কীর্তি। বার্সেলোনার প্রথম খেলোয়াড় হিসেবে ১০বার লা লিগা টাইটেল জিতলেন মেসি। ছাড়িয়ে গেছেন সাবেক সতীর্থ স্প্যানিশ কিংবদন্তি আন্দ্রেস ইনিয়েস্তাকে। দুজনেরই ৯বার করে লিগ জয়ের রেকর্ড ছিল।

অবশ্য সর্বোচ্চবার লা লিগা জয়ের কীর্তি এটি নয়। কীর্তিটি ১২টি শিরোপা জয়ের। ১৯৫০-৬০ দশকে রিয়াল মাদ্রিদের জার্সিতে প্যাকো গেন্তো রেকর্ডটি গড়ে রেখেছেন।

ন্যু ক্যাম্পে শনিবার রাতে লেভান্তেকে ১-০ গোলে হারায় বার্সা। তাতে তিন ম্যাচ হাতে রেখেই টানা দ্বিতীয় মৌসুমে, সবশেষ ১১ মৌসুমের মধ্যে অষ্টমবার, আর ২৬তম বার লিগ টাইটেল ঘরে তুলল কাতালান জায়ান্টরা।

Reneta

উল্লাসের রাতে ৩৫ ম্যাচে ২৫ জয়, ৮ ড্র আর ২ হার সঙ্গী থাকল বার্সেলোনার লিগ টাইটেল ধরে রাখার পথে, পয়েন্ট দাঁড়াল ৮৩তে। দুইয়ে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের পয়েন্ট সমান ম্যাচে ৭৪।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বার্সেলোনামেসিলা লিগা চ্যাম্পিয়নলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকবে না: রুহুল কবির রিজভী

জুলাই ৩১, ২০২৬

শেখ হাসিনাকে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেওয়া হয়নি

জুলাই ৩১, ২০২৬

ক্যাম্প শুরু হলেও যোগ দেননি রোনালদো, অপেক্ষায় আল-নাসের

জুলাই ৩১, ২০২৬

রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র: সার্জিও গোর

জুলাই ৩১, ২০২৬

যে নাটক দেখে দর্শক বলছেন ‘না চাইলেও কেঁদে ফেললাম’!

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT