চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিরোনামহীনের ২৫ বছর, দেশব্যাপী কনসার্টের উদ্যোগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৪ অপরাহ্ণ ০২, জানুয়ারি ২০২২
বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন শিরোনামহীনের ২৫ বছর উদযাপন কনসার্টের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ মিউজিক ইন্ডাস্ট্রিতে ‘শিরোনামহীন’ নিঃসন্দেহে এই প্রজন্মের সবার মাঝে পরিচিত একটি নাম। আলোচিত এই রক ব্যান্ডটির সম্প্রতি ২৫ বছর পূর্ণ হচ্ছে। এই রজতজয়ন্তী উপলক্ষে মার্কেটিং কমিউনিকেশন এজেন্সি “ব্র্যান্ডমিথ এক্সপেরিয়েন্সিয়াল” (পূর্বে ব্র্যান্ডমিথ কমিউনিকেশন নামে পরিচিত), শিরোনামহীনের সাথে যুক্ত হয়ে আয়োজন করতে যাচ্ছে বছরব্যাপী ইভেন্ট প্ল্যানের।

‘ব্র্যান্ডমিথ এক্সপেরিয়েন্সিয়াল’, এজেন্সিটি এর আগেও সফলভাবে দুটো বিশাল কনসার্ট এর আয়োজন করে মন জয় করে নিয়েছে অসংখ্য রক মিউজিক-প্রেমী মানুষদের । যোগাযোগ করে জানা গেছে ব্র্যান্ডমিথ কমিউনিকেশন সুদূর ইন্ডিয়ার মুম্বাই থেকে অর্কেস্ট্রা টিমকে নিয়ে আসছে শিরোনামহীনের সাথে মেগা ইভেন্ট-এর দিন পারফর্ম করার জন্য। মেটালিকা, স্করপিয়ন্স এর মতো বিশ্ব কাঁপানো ব্যান্ড সিম্ফনি অর্কেস্ট্রার সাথে পারফরম্যান্স করে সত্যিকারের মিউজিক লাভারদের হৃদয় জয় করলেও বাংলাদেশে সিম্ফনি অর্কেস্ট্রার সাথে রক ব্যান্ড কোলাবোরেশন এটাই প্রথম। ব্যান্ডটি মুম্বাই গিয়ে ২/৩ দিনের অর্কেস্ট্রার সাথে প্র্যাকটিস করার কথা রয়েছে, অর্কেস্ট্রা টিম নিজেও ঢাকায় আসবে শিরোনামহীনের সাথে প্রাকটিসের জন্য। এছাড়াও লাইভ অর্কেস্ট্রা শো তো থাকছেই মেইন মেগা ইভেন্টে।

‘২৫ ইয়ার্স অফ শিরোনামহীন’ শিরোনামহীনের ফ্যানদের জন্যই শুধু নয়, বাংলাদেশের সকল রক মিউজিকপ্রেমী দর্শকদের জন্য বছরের সবচেয়ে বড় মিউজিক ইভেন্ট হতে যাচ্ছে। ইভেন্টে থাকছে দেশের সেরা সাউন্ড প্যানেল, সাউন্ড ইঞ্জিনিয়ার , ফটো এবং ভিডিওগ্রাফার, সেই সাথে রাখা হচ্ছে লাইট এবং ফায়ার শো।

শিরোনামহীনের ওয়েবসাইট সাজানো হচ্ছে নতুন করে। তাদের ফ্যানবেস এর জন্য খোলা হচ্ছে ‘শিরোনামহীন জাহাজী’ , একটি ফ্যান ক্লাব ওয়েবসাইট যেখানে শিরোনামহীনের ফ্যানরা এক হতে পারবে একটি পরিবারের মতো । আর্টওয়ার্ক হান্টের জন্য থাকছে ‘আরো একটি জানালা’ কার্যক্রম, যার পুরষ্কার শুধুমাত্র এই ইভেন্টের এন্ট্রি টিকেটেই সীমাবদ্ধ নয়। এই সিরিজ এর উল্লেখযোগ্য আরেকটি অংশ হল কভার সং কম্পিটিশন যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিরোনামহীনের ফ্যানরা কভার করে পাঠিয়ে জিতে নিতে পারবে আকর্ষণীয় পুরষ্কার।

ফ্যানদের কথা চিন্তা করে এই ইভেন্ট এর এতো বিশাল আয়োজন এর জার্নি, বিহাইন্ড দ্য সিন ডকুমেন্টেড করার ও উদ্যোগ নেয়া হয়েছে।

‘জাহাজি’ নামে – ১৯৯৬ সালে শিরোনামহীনের আত্মপ্রকাশ হয়। এই অ্যালবামটির মধ্য দিয়ে শিরোনামহীন মানুষের হৃদয়ে স্থান করে নেয় সারাজীবনের জন্য। ২০২১ সালের মহামারীর জন্য শিরোনামহীন তাদের রজতজয়ন্তী উদযাপন করতে পারে নি, কিন্তু এই বছর এই হতে যাচ্ছে অসাধারণ একটি আয়োজন যা তাদের ভক্তরা আগে কখনও দেখেনি ।

ট্যাগ: লিড বিনোদনশিরোনামহীন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শ্রেণিকক্ষে মাস্ক পরা বাধ্যতামূলক করল ইংল্যান্ড

পরবর্তী

প্রতিটি গ্রামে নাগরিক সুবিধা পৌঁছে দেয়ার চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

পরবর্তী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দিচ্ছেন, পটভূমিতে বাংলাদেশী পতাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিটি গ্রামে নাগরিক সুবিধা পৌঁছে দেয়ার চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

জামালপুরে মা-মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার, পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে. Channel i News - চ্যানেল আই নিউজ

জামালপুরে মা-মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬

পর্তুগালে দারুল উলূম মুরারিয়া মাদ্রাসার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আগস্ট ২৮, ২০২৬

আবারও পিছিয়ে জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT