চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে যাত্রী পারাপারে ভীড়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৩ অপরাহ্ণ ২৬, জুন ২০২১
- সেমি লিড, জনপদ, মুন্সীগঞ্জ
A A

সোমবার থেকে কঠোর লকডাউনের ঘোষণায় শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে যাত্রী পারাপারে ভীড় বাড়ছে। শনিবার সকাল থেকে ফেরিঘাটে যাত্রীদের থেমে থেমে ভীড়সহ ব্যক্তিগত যানবাহনের চাপ ছিলো চোখে পড়ার মতো।

স্থানীয় কর্তৃপক্ষ জানান, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নের লক্ষ্যে আগামী সোমবার থেকে সারাদেশে কঠোর লকডাউনের ঘোষণা আসছে। আর তাই উভয়মুখী যাত্রীরা তাদের গন্তব্যে যেতে মরিয়া। এদিকে নৌরুটিতে ফেরি ছাড়া অন্যান্য নৌযান বন্ধ থাকায় যাত্রীদের ভীড় গতকাল থেকেই বৃদ্ধি পেয়েছে।

মাওয়া নৌ-পুলিশের পরিদর্শক সিরাজুল কবির জানান, বিভিন্ন গণপরিবহন বন্ধ থাকায় ঘাটে আসা যাত্রীরা পায়ে হেঁটে আসছে। তবে যে ভীড় সৃষ্টি হয় তা স্বল্প সময়ের জন্য। ১৪টি ফেরি জরুরী সেবার যানবাহন ও এম্বুলেন্স পারাপারের জন্য ব্যবহৃত হচ্ছে। তবে মানবিকতা বিবেচনায় আসা যাত্রী ও ব্যক্তিগত যানবাহনও পারাপার করা হচ্ছে। তবে যাত্রীদের ভীড় ক্ষনস্থায়ী। ফেরি যখন ঘাটে নোঙ্গর করে, তখন যাত্রীদের নামার ভীড়। আর যখন ফেরি ছেড়ে যায়, তখন যাত্রীদের ওঠার ভীড়। তাছাড়া ফেরিঘাট অনেকটাই ফাঁকা। বর্তমানে ছোটবড় গাড়ি ও এম্বুলেন্সসহ দেড় শতাধিক যানবাহন রয়েছে পারের অপেক্ষায়।

মুন্সীগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব জানান, ঢাকা-মাওয়া মহাসড়কে ট্রাফিক ও জেলা পুলিশের একাধিক চেকপোস্ট রয়েছে। প্রয়োজন ছাড়া কোন যানবাহন ঘাটমুখি প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তাছাড়া প্রতিটি উপজেলাসহ জেলা সদরেই ৬ টি চেকপোস্ট রয়েছে। জরুরী সেবা সমুহের দোকান ছাড়া সকল ব্যবস্থা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। যারা খোলা রাখছেন তাদের প্রাথমিক বুঝিয়ে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হচ্ছে। গতকাল থেকে জেলায় কঠোরভাবে লকডাউন পালনে কার্যকর বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কঠোর লকডাউনকরোনাভাইরাসলকডাউন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক বছরে ব্র্যাকের সেবা পেয়েছেন ২ কোটি ৬০ লাখ মানুষ

মে ১১, ২০২৬

সীমান্তে অনুপ্রবেশ রোধে বিজিবি সার্বক্ষণিক সজাগ রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মে ১১, ২০২৬

বব মার্লেকে নিয়ে যে ৪ সিনেমা না দেখলেই নয়

মে ১১, ২০২৬

ঈদযাত্রা নিরাপদ করতে নৌপথে ৬ দফা নির্দেশনা

মে ১১, ২০২৬

শেষ হয়েও হচ্ছে না শেষ ‘মানি হেইস্ট’!

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT