চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিবির দেখলেই গণধোলাই: রাবি ছাত্রলীগ

সুব্রত গাইন সুব্রত গাইন
৩:২৩ অপরাহ্ণ ০৩, মার্চ ২০২০
- সেমি লিড, শিক্ষা
A A

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সহ দেশের যে কোনো জায়গায় ইসলামী ছাত্রশিবিরের ঠাঁই হবে না উল্লেখ করে রাবি ছাত্রলীগ বলেছে, ক্যাম্পাসে যদি একটাও ছাত্রশিবিরের সদস্য দেখা যায়, তাকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিতে হবে।

নোয়াখালী ও খুলনায় ছাত্রলীগের দুই নেতা হত্যার ঘটনায় বিক্ষোভ ও সমাবেশ কর্মসূচিতে এসব কথা বলেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া।

তিনি বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রাখতে হবে যাতে বিএনপি নেতাকর্মীদের দালাল এই ছাত্রশিবির দলে অনুপ্রবেশ করতে না পারে।’

Banglabid

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে দলীয় টেন্ট থেকে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে।

সমাবেশে রাবি ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া আরও বলেন, ‘আমরা মুজিববর্ষ পালন করতে যাচ্ছি। ঠিক সেসময় আমাদের ভাইদের রক্ত ঝরছে। আর কত রক্ত গেলে জামায়াত-শিবিরের রাজনীতি বন্ধ হবে? আমরা জামায়াত-শিবির মুক্ত ক্যাম্পাস গড়েছি। আমাদের মধ্যে যেন কোনো অনুপ্রবেশকারী না থাকে সেজন্য সজাগ থাকতে হবে।’

রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর সঞ্চালনায় সমাবেশে শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ, বিভিন্ন হল, অনুষদ ইউনিটের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Reneta

সোমবার নোয়াখালীর বেগমগঞ্জে ছাত্রলীগের উপর ছাত্রশিবিরের হামলায় ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম মৃত্যুবরণ করেন।

একইদিন খুলনার কয়রায় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হাদিউজ্জামান রাসেল (২৮) মৃত্যুবরণ করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গণধোলাইছাত্রলীগপুলিশরাবিশিবির
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাবিতে আওয়ামী লীগকে ঘিরে গোপন তৎপরতায় ৫৮ শিক্ষক শনাক্ত

আগস্ট ১৩, ২০২৬

সরকারের অব্যবস্থাপনা ও অদূরদর্শিতার কারণে গ্যাস–বিদ্যুতের সংকট চরমে: জামায়াত

আগস্ট ১৩, ২০২৬
ধর্ষণ

প্রতিবেশী চাচা কর্তৃক ৭ বছরের শিশু ধর্ষিত, হাসপাতালে ভর্তি

আগস্ট ১৩, ২০২৬

তরুণদের সুযোগ না দেয়ায় নির্বাচকদের কাঠগড়ায় তুললেন পন্টিং

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT