রোববার সেন্সেরে ‘টু বি কন্টিনিউড’!
‘টু বি কন্টিনিউড’ ছবির দৃশ্যে পূর্ণিমা ও তাহসান
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
‘টু বি কন্টিনিউড’ ছবির কাজ শুরু হয়েছিল ২০১১ সালে। এবার ছবির কাজ শেষ করেছেন পরিচালক ইফতেখার আহমেদ ফাহমি। জানালেন, সব ঠিক থাকলে এপ্রিল মাসেই ছবিটি চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা দেবেন। ছবিটি প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম। এর মধ্য দিয়ে চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন তাহসান। তার সঙ্গে ছিলেন পূর্ণিমা।
২০১১ সালের ১৮ মে যখন নিজের প্রথম ছবির কাজ শুরু করেন, তখন ফাহমি ছিলেন দেশের অন্যতম জনপ্রিয় নাটক ও বিজ্ঞাপন নির্মাতা। তাই ছবি তৈরির ঘোষণা দিয়েছিলেন বড় করে। মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের পরিচালক (বার্তা) শাইখ সিরাজ, আবুল হায়াত, মোস্তফা সরয়ার ফারুকী, অমিতাভ রেজা, ইফতেখার ফাহমি, তিন্নি, মাসুদ আলী খান, নকিব খান, ইশতিয়াক আহমেদ, রেদওয়ান রনি, শখ, তরুণ, সুমন পাটোয়ারী, মিশু, চাষী প্রমুখ।
এরপর হঠাৎ করেই ছবির কাজ থেমে যায়। চলচ্চিত্র সেন্সর বোর্ডের ছাড়পত্র পাওয়ার পরই ছবি মুক্তির তারিখ চূড়ান্ত করা হবে।
ছবিতে আরও অভিনয় করেছেন রোমেল, অর্পণা ঘোষ, মিতা চৌধুরী প্রমুখ।
‘টু বি কন্টিনিউড’ ছবির ‘ঘুম ভেঙে দেখি’ গান






