চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিখ মন্দির ‘অপবিত্র করায়’ যুবককে পিটিয়ে হত্যা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৩ অপরাহ্ণ ১৯, ডিসেম্বর ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
সুন্দরভাবে আলোকসজ্জিত স্বর্ণমন্দিরের রাতের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের পাঞ্জাবের অমৃতসরে শিখদের কাছে পবিত্রতম  স্বর্ণ মন্দির অপবিত্র করার অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার প্রার্থনার সময় এ ঘটনা ঘটে বলে স্থানীয় সংবাদগুলো জানিয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাতে বিবিসির অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়, নিহত ব্যক্তি মন্দিরে ভেতরে প্রবেশ করে যেখানে পবিত্র বই ‘গুরু গ্রন্থ সাহিব’ রাখা হয়েছে। অভিযোগ করা হয়, বইটির পাশে রাখা মন্দিরের আনুষ্ঠানিক কাজে ব্যবহৃত তলোয়ার ধরার করবার চেষ্টা করেন। পরে মন্দিরের প্রহরী ও পূজারীদের বাধার মুখে পড়েন তিনি। সে সময় প্রার্থনা অনুষ্ঠানটি স্থানীয় টিভি চ্যানেলে সরাসরি প্রচারিত হচ্ছিলো। ওই সময় ধস্তাধস্তি করতে দেখা যায়।

 

Banglabid

তবে পরবর্তী ঘটনা প্রবাহ নিয়ে বিস্তারিত জানা যায় নি। পুলিশ ভাষ্যমতে, তারা ঘটনাস্থলে গিয়ে একটি মৃতদেহ উদ্ধার করেন। এ ঘটনার তদন্ত চলছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

পাঞ্জাবের মূখ্যমন্ত্রী চন্দ্রজিৎ সিং চান্নী একটি টুইট বার্তায় বলেছেন, পুলিশকে এর পেছনের উদ্দেশ্য ও আসল ষড়যন্ত্রের বিষয়টি খুঁজে বের করতে আদেশ দেয়া হয়েছে।

এ ঘটনার একদিন আগে আরেকজনের বিরুদ্ধে মন্দিরের জলাধারে শিখ ধর্মের আরেক পবিত্র ধর্মগ্রন্থ গুটকা সাহিব ছুঁড়ে ফেলার অভিযোগ রয়েছে।

Reneta

‘গুরু গ্রন্থ সাহিব’ এর অবমাননা কিংবা অপবিত্রতা সম্প্রদায়টির কাছে অনেক বেশি আবেগপূর্ণ বিষয়।

এর আগে ২০১৪ ও ২০১৫ সালে এ ধরণের ঘটনা ঘটেছিল বলে জানায় বিবিসি। পরবর্তীতে ২০১৭ ও ২০১৯ সালে পাঞ্জাবের নির্বাচনে এ ঘটনাগুলো রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছিল।

রাজ্যটির ক্ষমতাসীন কংগ্রেস এ ঘটনাগুলোয় ন্যায় বিচার নিশ্চতে ব্যর্থ বলে অভিযোগ করে আসছে বিরোধীদলগুলো।

প্রদেশটির বিরোধীদলীয় সাংসদ বালেন্দর ভুন্ডর এনডিটিভিকে জানিয়েছে, এই ঘটনাগুলো ইচ্ছাকৃতভাবে ভারতের গুরুত্বপূর্ণ অঞ্চল পাঞ্জাবকে দুর্বল করবার প্রচেষ্টা। কিছু লোক এটিকে গত ৫ বছর যাবত রাজনৈতিক খেলায় পরিণত করেছে বলে অভিযোগ করেন তিনি

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ধর্মনির্বাচনপাঞ্জাবশিখস্বর্ণ মন্দির
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বুস্টার ডোজের প্রথম টিকা নিলেন কুর্মিটোলার নার্স

পরবর্তী

জেদ্দা কনস্যুলেটে আন্তর্জাতিক অভিবাসন দিবস পালিত

পরবর্তী
জেদ্দা কনস্যুলেটে আন্তর্জাতিক অভিবাসন দিবসের অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

জেদ্দা কনস্যুলেটে আন্তর্জাতিক অভিবাসন দিবস পালিত

রোনাল্ডো নতুন ক্লাবের জার্সি হাতে, হাসিমুখে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কৈশোরে খেলা ক্লাব কিনলেন রোনাল্ডো

সর্বশেষ

নেপালের জন্য পর্যটকদের কাছে মনীষার আকুতি

সেপ্টেম্বর ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT