চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিখদের আপত্তির মুখে সানি লিওনের বায়োপিক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৮ পূর্বাহ্ণ ১৭, জুলাই ২০১৮
বিনোদন
A A

এক সময় পর্নো সিনেমায় কাজ করলেও বর্তমানে বলিউডের অন্যতম আলোচিত অভিনেত্রী হলেন সানি লিওন। যদিও তার আসল নাম করনজিৎ কৌর ভোহরা।

বেশ কিছুদিন থেকে তাকে নিয়ে চলছে আলোচনা। কারণ তার জীবনের গল্প নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা।  যা ‘করনজিৎ কৌর: দ্য আনটোল্ড স্টোরি অব সানি লিওন’ নামে মুক্তি পাওয়ার কথা। কিন্তু মুক্তির আগে থেকেই এই বায়োপিক নিয়ে চলছে বিতর্ক।

তবে ছবির কোন দৃশ্য নিয়ে নয়, বরং ছবির নাম নিয়েই তৈরি হয়েছে জটিলতা। ভারতীয় একটি সংবাদমাধ্যম থেকে জানা গেছে, ছবির নাম থেকে ‘কৌর’ শব্দটি বাদ দেয়ার দাবি তুলেছে শিরোমনি গুরুদুয়ারা পারবন্ধক কমিটি (এসজিপিসি) এবং একটি শিখ নারী সংগঠন।

এদিকে এসজিপিসি’র মুখপাত্র দিলজিৎ সিং বেদি সংবাদমাধ্যমে বলেন, ‘কৌর খুবই সম্মানজনক একটি নাম, শিখ নারীদের এই নামকরণ করেন শিখ গুরুরা। যে ব্যক্তি শিখ গুরুদের শিক্ষা অনুসরণ করেন না, এই নাম তারা ব্যবহার করতে পারবে না। নামটি ব্যবহারের ফলে শিখ সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত হতে পারে। আর তাই শিখরা সানি লিওনকে এই নাম ব্যবহার করতে দেবে না। সানির জনসম্মুখে ক্ষমা চাওয়া উচিৎ।’

এছাড়াও স্ত্রী আকালি দলের সভাপতি বিবি জাগির কৌর বলেন, ‘সানি লিওন তার বায়োপিকের সাফল্যের জন্য কৌর শব্দটি ব্যবহার করেছেন। তিনি হয়তো বুঝতে পারেননি এর ফলে ধর্মীয় অনুভূতিতে আঘাত হতে পারে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বলিউডবায়োপিকসানি লিওন
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT