চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষা ব্যবস্থায় ‌‘তুঘলকি সিদ্ধান্ত’ কেন?

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৩:৪৭ অপরাহ্ণ ২০, মে ২০১৮
সম্পাদকীয়
A A

প্রশ্নপত্র ফাঁস যখন জাতীয় দুর্যোগ হিসেবে দেখা দিয়েছিল, তখন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে তা প্রায় শূন্যের পর্যায়ে নেমে এসেছে। চলতি বছরের এইচএসসি পরীক্ষায় এর সুফল দেখা গেছে। তবে প্রশ্নপত্র ফাঁস রোধের অজুহাতে এখন নতুন করে হ-য-ব-র-ল অবস্থার সৃষ্টি করেছে সংশ্লিষ্টরা। প্রাথমিক, জেএসসি, এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় তারা হুট করেই নানা পরিবর্তন আনছে। এসব ক্ষেত্রে তাদের সিদ্ধান্তহীনতার চূড়ান্ত পর্যায় লক্ষ্য করা যাচ্ছে।

এক্ষেত্রে এমসিকিউ বা বহুনির্বাচনী প্রশ্ন রাখা না রাখার বিষয়ে একেকবার একেক কথা বলা হচ্ছে। প্রাথমিক শিক্ষা সমাপনীর ক্ষেত্রে শিক্ষাবর্ষের শুরুর দিকে বলা হয়েছে, এমসিকিকিউ থাকবে, অথচ এখন শিক্ষাবর্ষের প্রায় অর্ধেক সময়ে এসে বলা হচ্ছে- এমসিকিউ থাকবে না।

জেএসসি’র ক্ষেত্রেও একই ধরনের সিদ্ধান্তহীনতা দেখা যাচ্ছে। শুরুতে এমসিকিউ থাকবে না বলা হলেও এখন বলা হচ্ছে এমসিকিউ থাকছে। শুধু প্রাথমিক কিংবা জেএসসি নয়, সিলেবাস এবং মানবণ্টনসহ নানা ধরনের পরিবর্তন দেখা যায় এসএসসি এবং এইচএসসি’তেও।

Banglabid

প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর হওয়ার পাশাপাশি পরীক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনার যৌক্তিকতা অবশ্যই রয়েছে। তবে সেটা যেন কখনোই শিক্ষার্থীদের মানসিক চাপ এবং তাদের ভবিষ্যৎ জীবনের জন্য হুমকির কারণ হয়ে না দাঁড়ায়। হুটহাট করেও যেন কিছু না করা হয়। মনে রাখতে হবে, এর সঙ্গে লাখ লাখ শিশুর শিক্ষার প্রশ্ন জড়িত।

আমরা মনে করি, এসএসসি এবং এইচএসসি’র ক্ষেত্রে পরিবর্তনের সিদ্ধান্ত ২ বছর আগে গ্রহণ করে শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া উচিৎ। প্রাথমিক এবং জেএসসি’তে অন্তত এক বছর আগে। কারণ, এমনটা না হলে শিক্ষার্থীদের ওপর মানসিক চাপ বাড়ে। এছাড়া পরীক্ষার আগে তাদের প্রস্তুতি গ্রহণে সিদ্ধান্তহীনতায় ভুগে। এতে তাদের যথাযথ বিকাশ বাধাগ্রস্ত হয়। এমনটা আমাদের কখনোই কাম্য নয়।

তাই এ বিষয়ে ‘তুঘলকি সিদ্ধান্ত’র বদলে খুব ভেবে-চিন্তে সংশ্লিষ্টদের সঠিক সিদ্ধান্তে আসতে হবে। এভাবে দিনের পর দিন শিক্ষার্থীদের জীবন নিয়ে ছেলেখেলা চলতে পারে না।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সম্পাদকীয়
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

টাঙ্গাইলে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ ছিনতাইকারী নিহত

পরবর্তী

শুধুই অনাকাঙ্ক্ষিত ভুল!

পরবর্তী

শুধুই অনাকাঙ্ক্ষিত ভুল!

র‌্যাঙ্কিং ভাবনায় আফগানদের বিপক্ষে ‘সেরা দল’

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT