চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সঙ্কটময় সময়ে শিক্ষা ব্যবস্থায় নজর দেয়া জরুরি

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৫:৩৫ অপরাহ্ণ ০৫, মে ২০২০
সম্পাদকীয়
A A
করোনা

করোনা মহামারীতে সারাবিশ্বের মতো বাংলাদেশও স্থবির হয়ে আছে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণার মাধ্যমে দেশে করোনা মোকাবিলায় জরুরি পদক্ষেপ নেয়া শুরু হয়েছে। অফিশিয়ালি বন্ধ আছে সবপর্যায়ের যাবতীয় শিক্ষা কার্যক্রম।

২ এপ্রিল থেকে ১২ লাখ শিক্ষার্থীর এবছরের এইচএসসি পরীক্ষা শুরু হবার কথা ছিল, আর স্বাভাবিক নিয়মে পরীক্ষা শেষ হবার ৬০ দিনের মধ্যে ফলাফল। আর ২০ লাখ শিক্ষার্থীর ৫ মার্চ এসএসসির ব্যবহারিক পরীক্ষা শেষ হয়েছে, সে হিসাবে মে মাসের প্রথম সপ্তাহে ফল প্রকাশ হবে এমন প্রস্তুতি ছিল দেশের সবগুলো বোর্ডের। কিন্তু করোনার কারণে সব কার্যক্রমই পিছিয়ে দিতে বাধ্য হয়েছে শিক্ষামন্ত্রণালয়।

প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়গুলোতে কোটি শিক্ষার্থী এক অস্বস্তিকর সময় কাটাচ্ছে। কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন প্রচলিত-অপ্রচলিত মাধ্যমে অনলাইন কার্যক্রম চালাচ্ছে। এছাড়া বিটিভিসহ কিছু টেলিভিশন চ্যানেলে ক্লাস কার্যক্রম প্রচারিত হচ্ছে সীমিত আকারে। সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দুই হাজার দুইশত ৬০টি কলেজকে তাদের পাঠকার্যক্রম অনলাইনে চালানোর নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। দেশের ১০৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ও তাদের পাঠকার্যক্রম অনলাইনে চালুর অনুমতি পেয়েছে। সবমিলিয়ে কোনোরকমে শিক্ষা কার্যক্রম টিকিয়ে রাখার চেষ্টা চলছে চারিদিকে। কিন্তু বাস্তবতা হচ্ছে ইন্টারনেট অবকাঠামো, স্মার্টফোন-ল্যাপটপের অভাবসহ নানা কারণে হঠাৎ করে ভার্চুয়াল শিক্ষা কার্যক্রমের সঙ্গে শিক্ষার্থীরা মানিয়ে নিতে পারছে না।

Banglabid

শিক্ষকের বেতন ও শিক্ষা প্রতিষ্ঠানের ভবন ভাড়া সংক্রান্ত খরচ মেটাতে যেসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাসিক বেতনের উপর নির্ভর করতে হয়, তারা মারাত্মক সঙ্কটের মধ্যে আছে বলে বিভিন্ন গণমাধ্যম প্রতিবেদনে উঠে এসেছে। শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোক্তারা এ বিষয়ে প্রধানমন্ত্রীর প্রণোদনা নয়তো সাহায্যও প্রার্থনা করেছে। অভিভাবক পর্যায়েও মাসিক বেতন বা সেমিস্টার ফি প্রদানের অর্থ সঙ্কট দেখা দিচ্ছে নানা পর্যায়ে।

করোনা পরিস্থিতি কবে ঠিক হবে? কেউ যেহেতু জানে না, সেজন্য অন্যান্য খাতের মতো শিক্ষা খাতও মারাত্মক ঝুঁকির মধ্যে। কোটি শিক্ষার্থীর শিক্ষা জীবন পড়েছে অনিশ্চয়তায়। শিক্ষাখাতের সার্বিক বিষয়াদি জরুরি ভিত্তিতে নজর দেয়া উচিত বলে আমরা মনে করি। আমাদের আশাবাদ, দেশের সার্বিক কল্যাণে শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যা-সীমাবদ্ধতা দূর করতে সরকারসহ সংশ্লিষ্টরা মনোযোগী হবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসশিক্ষা প্রতিষ্ঠান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিদ্যানন্দের প্রধান কিশোর কুমারের পদত্যাগ

পরবর্তী

করোনাভাইরাস: শাট ডাউন তুলে নিয়ে দেশকে ভয়ঙ্কর দিকে নিয়ে যাচ্ছে সরকার

পরবর্তী

করোনাভাইরাস: শাট ডাউন তুলে নিয়ে দেশকে ভয়ঙ্কর দিকে নিয়ে যাচ্ছে সরকার

করোনাভাইরাস

ঢাকা বিশ্ববিদ্যালয়ে করা যাবে করোনা শনাক্তকরণ পরীক্ষা

সর্বশেষ

কেমন হল এশিয়ান গেমসের বাংলাদেশ দল

আগস্ট ২১, ২০২৬

পারেদেসকে ১০ ও মোলিনাকে ৭ ম্যাচের নিষেধাজ্ঞা, আর্জেন্টিনাকে বড় জরিমানা ফিফার

আগস্ট ২১, ২০২৬

যুব উন্নয়নে এখনও দাপিয়ে বেড়াচ্ছেন আওয়ামী লীগের মাসুদ

আগস্ট ২১, ২০২৬
লাল ফাইলে কেন শপথবাক্য পাঠ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

লাল ফাইলে কেন শপথবাক্য?

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT