জনপদ

শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে টাঙ্গাইলে শিক্ষার্থীদের মানববন্ধন

টাঙ্গাইলে শিক্ষার্থীদের মানববন্ধন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষার্থীরা মানববন্ধনে অংশগ্রহণ করে, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার ধরে।. Channel i News – চ্যানেল আই নিউজ

স্বাস্থ্যবিধি মেনে আংশিকভাবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের নিরালার মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধন পালন করা হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সানজিদা মিম, ফাতেমা রহমান বিথী, ইভানা জামান খান ঐশী, বজলুল রহমান, কাওছার আহমেদ, মো. আল আমিন প্রমুখ।

শিক্ষার্থীরা বলেন, এক বছরের বেশি সময় ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দেশে সব কিছু চালু হলেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা হচ্ছে না। এভাবে আর কত দিন আমরা বসে থাকবো?

চলতি মে মাসের মধ্যে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার জোর দাবি জানান তারা। অন্যথায়, সারা দেশের শিক্ষার্থীরা একত্রিত হয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন বক্তারা।

বিষয়:করোনাভাইরাস শিক্ষা প্রতিষ্ঠান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…