শিক্ষা

শিক্ষা খাতের উপবৃত্তি প্রকল্পে বেসরকারি সহায়তা চায় মন্ত্রণালয়

শিক্ষা খাতের উপবৃত্তি প্রকল্পে বেসরকারি সহায়তা চায় মন্ত্রণালয়

প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত সরকার প্রতি বছর আড়াই হাজার কোটি টাকা উপবৃত্তি দিচ্ছে। আর এ কারণে শিক্ষার্থী ঝড়ে পড়া উল্লেখযোগ্য হারে কমেছে বলে মনে করে শিক্ষা মন্ত্রণালয়। তাই শিক্ষার্থীদের বৃত্তি খাতে বেসরকারি উদ্যোক্তাদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, শিশু শ্রেণী থেকে মাস্টার্স পর্যন্ত সরকারি, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে ৪ কোটি ৯০ লাখ শিক্ষার্থী।

এর মধ্যে পিইসি, জেএসসি, এসএসসি, এসএসসি পরীক্ষায় সেরা শিক্ষার্থীদের মেধা বৃত্তি দেয় সরকার। এছাড়াও লেখাপড়া থেকে কেউ যাতে বিচ্ছিন্ন না হয়ে পড়ে সেজন্য উপবৃত্তিও দিচ্ছে সরকার।

গত কয়েক বছরে উপবৃত্তির সংখ্যা বেড়েছে। বর্তমানে ১ কোটি ৬৬ লাখ ৪৫ হাজার ৭শ’ ৭৭ জন শিক্ষার্থীকে ২ হাজার ৪শ’ ৬৬ কোটি টাকা উপবৃত্তি দেয়া হয়। প্রতি বছর বিনামূল্যে বই দিতেও সরকারকে খরচ করতে হয় বিশাল অর্থ।

তাই মন্ত্রণালয় বলছে, সরকারের বিশাল এই প্রকল্প বাঁচিয়ে রাখতে এখন বেসরকারি সহায়তা প্রয়োজন।

এ কারণে ২০১০ সালে মেধাবী শিক্ষার্থীদের সহায়তা করতে গঠন করা হয় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা তহবিল। বর্তমানে ওই তহবিলে জমা আছে এক হাজার একশ’ পঞ্চাশ কোটি ১৪ লাখ ৩২ হাজার টাকা।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

বিষয়:উপবৃত্তি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…