জাপানের নাগোয়া ন্যাচারাল এনভায়রনমেন্টাল ফাউন্ডেশনের (এনইএফ) বৃত্তিপ্রাপ্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩০জন শিক্ষার্থীর মধ্যে বৃত্তির চেক প্রদান করা হয়েছে। এই বৃত্তির আওতায় শিক্ষার্থীগণ প্রকৃতি সংরক্ষণ বিষয়ে শিক্ষা-গবেষণার সুযোগ পাচ্ছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. খবির উদ্দিনকে প্রধান করে গঠিত ৩ সদস্যের একটি বাছাই কমিটি এই ৩০জন শিক্ষার্থীকে বৃত্তির জন্য মনোনীত করে এনইএফ-এ প্রেরণ করে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন পরিবেশবিজ্ঞান বিভাগের ২০ জন, প্রাণিবিদ্যা বিভাগের ২ জন, উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২জন এবং মাইক্রোবায়োলজি বিভাগের ৬ জন।
বুধবার বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে এক অনুষ্ঠানে জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আবদুল জব্বার হাওলাদার শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।
এসময় অন্যান্যের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. খবির উদ্দিন, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. রাশেদা ইয়াসমিন শিল্পী এবং অধ্যাপক ড. সানজিদা মুবাশ্শারা প্রমুখ উপস্থিত ছিলেন।







